মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

ইরাকের জাতীয় নিরাপত্তা সেবা প্রতারণা, মানসিক নিপীড়ন ও পরিবার ভাঙার অভিযোগে জাদুটোনা ও আধ্যাত্মিক ব্যবসার আড়ালে থাকা প্রতারক চক্রের ওপর কঠোর অভিযান চালিয়েছে।

ইরাকে দেশব্যাপী ব্যাপক অভিযানে ৬৩ ভূয়া পীর, জাদুকর ও চাঁদাবাজ গ্রেপ্তার


কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬

ইরাকে দেশব্যাপী ব্যাপক অভিযানে ৬৩ ভূয়া পীর, জাদুকর ও চাঁদাবাজ গ্রেপ্তার

ইরাকের জাতীয় নিরাপত্তা সেবা (INSS) দেশব্যাপী পরিচালিত এক সুবিশাল অভিযানে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ব্লাকমেইলিংয়ের অভিযোগে অন্তত ৬৩ জন ভণ্ড সাধু, জাদুকর ও প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) যৌথ গোয়েন্দা তথ্য ও আদালতের অনুমোদনের পর বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। অপরাধীদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইরাকের জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থা এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে চলা মাঠপর্যায়ের নজরদারি ও তথ্য সংগ্রহের পর বিচার বিভাগীয় পরোয়ানা জারি করা হয়। এরপরই স্পেশাল ট্যাকটিক্যাল টিম দেশের বিভিন্ন প্রদেশের সন্দেহভাজন ডেরা ও আস্তানায় সফল অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে প্রাথমিক জবানবন্দিতে আসামিরা স্বীকার করেছে যে, তারা সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে 'আধ্যাত্মিক চিকিৎসা' বা 'জাদুটোনা'র কথা বলে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি সাধারণ নাগরিকদের ব্ল্যাকমেইল করা এবং পারিবারিক সমস্যা জটিল করে তুলে অনৈতিক সুবিধা নেওয়ার মতো নানা জঘন্য অপরাধের সাথে জড়িত ছিল এই চক্রটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণামূলক কাজে ব্যবহৃত বস্তু, কবিরাজি সরঞ্জাম ও ব্ল্যাকমেইলের নথি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : ইরাক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


ইরাকে দেশব্যাপী ব্যাপক অভিযানে ৬৩ ভূয়া পীর, জাদুকর ও চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

ইরাকের জাতীয় নিরাপত্তা সেবা (INSS) দেশব্যাপী পরিচালিত এক সুবিশাল অভিযানে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ব্লাকমেইলিংয়ের অভিযোগে অন্তত ৬৩ জন ভণ্ড সাধু, জাদুকর ও প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) যৌথ গোয়েন্দা তথ্য ও আদালতের অনুমোদনের পর বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়। অপরাধীদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ইরাকের জাতীয় প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থা এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে চলা মাঠপর্যায়ের নজরদারি ও তথ্য সংগ্রহের পর বিচার বিভাগীয় পরোয়ানা জারি করা হয়। এরপরই স্পেশাল ট্যাকটিক্যাল টিম দেশের বিভিন্ন প্রদেশের সন্দেহভাজন ডেরা ও আস্তানায় সফল অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে প্রাথমিক জবানবন্দিতে আসামিরা স্বীকার করেছে যে, তারা সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে 'আধ্যাত্মিক চিকিৎসা' বা 'জাদুটোনা'র কথা বলে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি সাধারণ নাগরিকদের ব্ল্যাকমেইল করা এবং পারিবারিক সমস্যা জটিল করে তুলে অনৈতিক সুবিধা নেওয়ার মতো নানা জঘন্য অপরাধের সাথে জড়িত ছিল এই চক্রটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণামূলক কাজে ব্যবহৃত বস্তু, কবিরাজি সরঞ্জাম ও ব্ল্যাকমেইলের নথি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।


কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ