মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

বেসামরিক স্থাপনায় হুথিদের এই ন্যক্কারজনক হামলা আন্তর্জাতিক আইন ও মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের নৃশংস হামলা: হেফাজতের তীব্র নিন্দা ও উদ্বেগ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের নৃশংস হামলা: হেফাজতের তীব্র নিন্দা ও উদ্বেগ

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো বর্বরোচিত ও নৃশংস হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় তিন শতাধিক যাত্রী ও সাধারণ নাগরিক আহত হওয়ার মর্মান্তিক সংবাদ পাওয়া গেছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিবৃতিতে নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক নাগরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার এবং মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ জাতীয় সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে বলে তারা উল্লেখ করেন।

হেফাজত নেতৃদ্বয় নিহত দুই বাংলাদেশিসহ সব ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। হুথিদের হামলার ভয়াবহতা ও মানবিক বিপর্যয় বিবেচনা করে নেতৃদ্বয় নিহত বাংলাদেশি নাগরিকসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আহতদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নত চিকিৎসা প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা।

প্রবাসীদের মরদেহ দেশে ফেরানো বা দাফনের বিষয়ে নেতৃদ্বয় বলেন, পরিবারের সম্মতি অনুযায়ী নিহত বাংলাদেশিদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফন করা কিংবা প্রবাসেই যথাযথ ধর্মীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিহতের পরিবারগুলো যাতে তাদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ পায়, সে লক্ষ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।

একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এমন সন্ত্রাসী হামলা চিরতরে বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান হেফাজত নেতারা। বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন এবং মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

বিষয় : হেফাজতে ইসলাম বাংলাদেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের নৃশংস হামলা: হেফাজতের তীব্র নিন্দা ও উদ্বেগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ