মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আট দলীয় জোটের পক্ষ থেকেও মনোনয়নের দাবি; সৎ, খোদাভীরু ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা

গোপালগঞ্জ–২ আসনে মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি জেলার শীর্ষ ওলামায়েকেরামের সর্বসম্মত সমর্থন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–২ আসনে উল্লেখযোগ্য রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জেলার শীর্ষ ওলামায়েকেরাম সর্বসম্মতিক্রমে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাকে আট দলীয় জোট থেকেও মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এ সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

২৭ ডিসেম্বর শনিবার গোপালগঞ্জের শীর্ষ ওলামায়েকেরামের এক পরামর্শ বৈঠকে মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি সমর্থনের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে বক্তারা বলেন, গোপালগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একজন সৎ, খোদাভীরু, নীতিনিষ্ঠ এবং জনবান্ধব নেতৃত্ব পাওয়া। তাদের মতে, মুফতি শুয়াইব ইবরাহীম একজন বিজ্ঞ আলেম, অভিজ্ঞ সংগঠক এবং সমাজসেবায় সুপরিচিত ব্যক্তিত্ব। তাকে আট দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত করা হলে আসনের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে।

ওলামায়েকেরামরা আরও বলেন, তিনি শুধু স্থানীয় পর্যায়ের নেতা নন; বরং জাতীয় পর্যায়ে পরিচিত একজন ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের সেক্রেটারি, হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলার সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় সচেতনতা, সামাজিক সেবা ও কাদিয়ানী বিষয়ক ইস্যুতে তার কার্যক্রম তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলেছে। তাদের দাবি, তার শক্তিশালী সংগঠক দক্ষতা ও জনসম্পৃক্ততা তাকে এই আসনের জন্য একটি প্রভাবশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করেছে।

রাজনৈতিকভাবে জটিল বাস্তবতার মাঝেও ওলামায়েকেরাম সমর্থিত প্রার্থী নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল ইবরাহীম। প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া বর্ণি মাদ্রাসার মুহতামিম মাওলানা বেলায়েত হুসাইন। এছাড়া প্রবীণ আলেম আল্লামা নুরুল হক, জেলা কোর্ট মসজিদের মুহতামিম মুফতি হাফিজুর রহমান, বক্তা মাওলানা নাসির আহমদসহ জেলার বিভিন্ন শীর্ষ আলেম বৈঠকে সমর্থন ব্যক্ত করেন।

বিষয় : বাংলাদেশ খেলাফত মজলিশ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জ–২ আসনে মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি জেলার শীর্ষ ওলামায়েকেরামের সর্বসম্মত সমর্থন

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ–২ আসনে উল্লেখযোগ্য রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জেলার শীর্ষ ওলামায়েকেরাম সর্বসম্মতিক্রমে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তাকে আট দলীয় জোট থেকেও মনোনয়ন দেওয়ার জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এ সিদ্ধান্ত নির্বাচনী পরিবেশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

২৭ ডিসেম্বর শনিবার গোপালগঞ্জের শীর্ষ ওলামায়েকেরামের এক পরামর্শ বৈঠকে মুফতি শুয়াইব ইবরাহীমের প্রতি সমর্থনের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে বক্তারা বলেন, গোপালগঞ্জ–২ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একজন সৎ, খোদাভীরু, নীতিনিষ্ঠ এবং জনবান্ধব নেতৃত্ব পাওয়া। তাদের মতে, মুফতি শুয়াইব ইবরাহীম একজন বিজ্ঞ আলেম, অভিজ্ঞ সংগঠক এবং সমাজসেবায় সুপরিচিত ব্যক্তিত্ব। তাকে আট দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত করা হলে আসনের রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসতে পারে।

ওলামায়েকেরামরা আরও বলেন, তিনি শুধু স্থানীয় পর্যায়ের নেতা নন; বরং জাতীয় পর্যায়ে পরিচিত একজন ইসলামী চিন্তাবিদ ও সংগঠক। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের সেক্রেটারি, হেফাজতে ইসলাম গোপালগঞ্জ জেলার সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় সচেতনতা, সামাজিক সেবা ও কাদিয়ানী বিষয়ক ইস্যুতে তার কার্যক্রম তাকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলেছে। তাদের দাবি, তার শক্তিশালী সংগঠক দক্ষতা ও জনসম্পৃক্ততা তাকে এই আসনের জন্য একটি প্রভাবশালী প্রার্থী হিসেবে উপস্থাপন করেছে।

রাজনৈতিকভাবে জটিল বাস্তবতার মাঝেও ওলামায়েকেরাম সমর্থিত প্রার্থী নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল ইবরাহীম। প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া বর্ণি মাদ্রাসার মুহতামিম মাওলানা বেলায়েত হুসাইন। এছাড়া প্রবীণ আলেম আল্লামা নুরুল হক, জেলা কোর্ট মসজিদের মুহতামিম মুফতি হাফিজুর রহমান, বক্তা মাওলানা নাসির আহমদসহ জেলার বিভিন্ন শীর্ষ আলেম বৈঠকে সমর্থন ব্যক্ত করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত