মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

বুলন্দশহরের একটি গ্রামে শুধু মুসলিম পরিবারগুলোর বাড়িতে উসকানিমূলক ও প্রাণনাশের হুমকিসংবলিত লিফলেট নিক্ষেপ; ঘটনায় আতঙ্ক, এফআইআর ও পুলিশ মোতায়েন

মুসলিমদের গ্রাম ছাড়ার লিফলেট বিতরণ: ২৪ ঘণ্টার মধ্যে না গেলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মুসলিমদের গ্রাম ছাড়ার লিফলেট বিতরণ: ২৪ ঘণ্টার মধ্যে না গেলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মুসলিম সম্প্রদায়ের পরিবারগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে লিফলেট বিতরণের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গ্রাম না ছাড়লে তাদের জীবন্ত পুড়িয়ে মারার চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই উড়ো চিঠিতে। সাম্প্রদায়িক উস্কানিমূলক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার হায়দ্রাবাদ থানা এলাকার ভুখেরা গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রামের প্রায় ১৪টি মুসলিম পরিবারের দরজায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা উস্কানিমূলক লিফলেট ফেলে রেখে যায়।

স্থানীয় বাসিন্দা জাহিদা জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি তার বাড়ির দরজায় একটি কাগজ পড়ে থাকতে দেখেন। প্রথমে সেটিকে রসিকতা মনে করলেও পরে দেখা যায় গ্রামের প্রতিটি মুসলিম পরিবারের বাড়ির সামনে একই ধরনের লিফলেট পড়ে আছে। লিফলেটগুলোতে চরমপন্থী বার্তা, ধর্মীয় স্লোগান এবং একজন ধর্মীয় গুরুর ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব 'মুল্লা' গ্রাম খালি করো, নয়তো সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে।"

প্রায় ১,৫০০ মানুষের এই গ্রামে মুসলিম জনসংখ্যা মাত্র ৭০ জনের মতো। গ্রামবাসীর ভাষ্যমতে, তারা দীর্ঘকাল ধরে সেখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং এর আগে কখনো কোনো সাম্প্রদায়িক উত্তজনা তৈরি হয়নি। গ্রামের সিসিটিভি ক্যামেরাটি অচল থাকায় অপরাধীদের শনাক্ত করতে প্রাথমিক বেগ পেতে হচ্ছে পুলিশকে।

ঘটনা জানাজানি হওয়ার পরপরই সিকান্দরাবাদ সার্কেল অফিসার (সিও) এবং স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লিফলেটগুলো জব্দ করেছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছে। এলাকায় সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিকান্দরাবাদ সিও জানিয়েছেন, দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শান্তিপূর্ণ সহাবস্থানের মাঝে এমন উস্কানিমূলক লিফলেট ছড়ানোর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

বিষয় : ভারত ইসলামফোবিয়া বুলন্দশহর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মুসলিমদের গ্রাম ছাড়ার লিফলেট বিতরণ: ২৪ ঘণ্টার মধ্যে না গেলে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলায় মুসলিম সম্প্রদায়ের পরিবারগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে লিফলেট বিতরণের ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। গ্রাম না ছাড়লে তাদের জীবন্ত পুড়িয়ে মারার চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই উড়ো চিঠিতে। সাম্প্রদায়িক উস্কানিমূলক এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার হায়দ্রাবাদ থানা এলাকার ভুখেরা গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রামের প্রায় ১৪টি মুসলিম পরিবারের দরজায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা উস্কানিমূলক লিফলেট ফেলে রেখে যায়।

স্থানীয় বাসিন্দা জাহিদা জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি তার বাড়ির দরজায় একটি কাগজ পড়ে থাকতে দেখেন। প্রথমে সেটিকে রসিকতা মনে করলেও পরে দেখা যায় গ্রামের প্রতিটি মুসলিম পরিবারের বাড়ির সামনে একই ধরনের লিফলেট পড়ে আছে। লিফলেটগুলোতে চরমপন্থী বার্তা, ধর্মীয় স্লোগান এবং একজন ধর্মীয় গুরুর ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, "আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব 'মুল্লা' গ্রাম খালি করো, নয়তো সবাইকে জীবন্ত পুড়িয়ে মারা হবে।"

প্রায় ১,৫০০ মানুষের এই গ্রামে মুসলিম জনসংখ্যা মাত্র ৭০ জনের মতো। গ্রামবাসীর ভাষ্যমতে, তারা দীর্ঘকাল ধরে সেখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং এর আগে কখনো কোনো সাম্প্রদায়িক উত্তজনা তৈরি হয়নি। গ্রামের সিসিটিভি ক্যামেরাটি অচল থাকায় অপরাধীদের শনাক্ত করতে প্রাথমিক বেগ পেতে হচ্ছে পুলিশকে।

ঘটনা জানাজানি হওয়ার পরপরই সিকান্দরাবাদ সার্কেল অফিসার (সিও) এবং স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লিফলেটগুলো জব্দ করেছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেছে। এলাকায় সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিকান্দরাবাদ সিও জানিয়েছেন, দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শান্তিপূর্ণ সহাবস্থানের মাঝে এমন উস্কানিমূলক লিফলেট ছড়ানোর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত