আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামী যদি তাদের অবস্থান পরিবর্তন করে পুনরায় ইসলামী রাষ্ট্র ও শরিয়াহ শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করে, তবে ভোটের মাত্র একদিন আগেও তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া সম্ভব। শনিবার সকালে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মাওলানা খালেদ সাইফুল্লাহ জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলে ধরেন। তার মতে, জামায়াত একসময় শরিয়াহ আইন চালুর বিষয়ে একমত থাকলেও বর্তমানে তারা সেই অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।
শরিয়াহ আইন বনাম পশ্চিমা নীতি মাওলানা সাইফুল্লাহ অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামী এখন 'পশ্চিমাদের সন্তুষ্ট করে' ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। তিনি বলেন, “জামায়াত এখন মনে করছে বাংলাদেশে শরিয়াহ আইন চালুর পরিবেশ নেই। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং কোরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার জন্য কাজ করে।” তিনি স্পষ্ট করে বলেন, যারা ক্ষমতার লোভে আল্লাহর আইন থেকে সরে দাঁড়াবে, তাদের এ দেশের তৌহিদী জনতা মেনে নেবে না।
মনোনয়ন বির্তক ও দুর্নীতি দমন ইসলামী আন্দোলনের এই নেতা আরও দাবি করেন, জামায়াত কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া তাদের আদর্শিক বিচ্যুতির একটি বড় প্রমাণ। দুর্নীতি দমনের বিষয়ে তিনি একটি কড়া বার্তা দিয়ে বলেন, দেশে দুর্নীতি বন্ধ করতে হলে বড় বড় দুর্নীতিবাজদের শরিয়াহ আইনের আওতায় বিচার করতে হবে। এমনকি নিজ দলের কেউ দুর্নীতিতে জড়ালে তাকেও ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
আগামীকাল পীর সাহেবের জনসভা এসব রাজনৈতিক ও আদর্শিক অবস্থান জনগণের সামনে পরিষ্কার করতে আগামীকাল ১ ফেব্রুয়ারি (রবিবার) লক্ষ্মীপুরের হাজিরহাট বালুর মাঠে এক বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
বিষয় : ইসলামী আন্দোলন বাংলাদেশ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন