মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ভারতে মুসলিমদের ওপর নিপীড়ন এবং ধনকুবেরদের দেশত্যাগের ঘটনায় সরকারের সমালোচনা করলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি

এখানেই জন্মেছি, এখানেই দাফন হব: নাগরিকত্ব ত্যাগ ও বৈষম্য নিয়ে মাওলানা আরশাদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

এখানেই জন্মেছি, এখানেই দাফন হব: নাগরিকত্ব ত্যাগ ও বৈষম্য নিয়ে মাওলানা আরশাদ মাদানি

ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, মুসলিমদের 'বাংলাদেশি' তকমা দিয়ে হয়রানি এবং বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের দেশত্যাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের মুসলিমরা এ দেশেরই সন্তান এবং তারা কোনো অবস্থাতেই মাতৃভূমি ত্যাগ করবেন না। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কেন লক্ষ লক্ষ সচ্ছল ভারতীয় নাগরিক দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।

বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানি ভারতের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমানে দেশজুড়ে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া, 'দেশদ্রোহী' তকমা দিয়ে বাড়িঘরে বুলডোজার চালানো এবং তুচ্ছ অজুহাতে পিটিয়ে হত্যার মতো ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

মাদানি বলেন, "বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলিমদের বিনা কারণে 'বাংলাদেশি' সাজিয়ে হয়রানি করা হচ্ছে। ভাষা এক হওয়ার সুযোগ নিয়ে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।" তিনি ক্ষোভের সাথে প্রশ্ন করেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি নিজের দেশ ছেড়ে অন্য দেশে অনুপ্রবেশ করতে চায়?

সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাদানি বলেন, সরকার যখন মুসলিমদের পেছনে পড়ে আছে, তখন দেশের লাখ লাখ হিন্দু নাগরিক নিজেদের সম্পত্তি বিক্রি করে দিয়ে ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে প্রায় ২০ লক্ষ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও সিঙ্গাপুরের মতো দেশে স্থায়ী হয়েছেন। এদের মধ্যে বড় একটা অংশ ব্যবসায়ী এবং পেশাজীবী। বিনিয়োগকারীরা দেশের সাম্প্রদায়িক পরিবেশকে কারণ হিসেবে দেখিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সরকারের উচিত কেন মানুষ দেশ ছাড়ছে, সেই কারণগুলো খুঁজে দেখা এবং তাদের আটকানো।

সবশেষে তিনি বলেন, "আমরা এখানেই জন্মেছি এবং এই মাটিতেই আমাদের দাফন করা হবে। এই দেশ আমাদের সবার—হিন্দু ও মুসলিম এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে। মুসলিমদের প্রতি এই বিদ্বেষ বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে, যার পরিণাম শুভ হবে না।"

বিষয় : ভারত ইসলামভীতি

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

এখানেই জন্মেছি, এখানেই দাফন হব: নাগরিকত্ব ত্যাগ ও বৈষম্য নিয়ে মাওলানা আরশাদ মাদানি

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, মুসলিমদের 'বাংলাদেশি' তকমা দিয়ে হয়রানি এবং বিপুল সংখ্যক ভারতীয় নাগরিকের দেশত্যাগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের মুসলিমরা এ দেশেরই সন্তান এবং তারা কোনো অবস্থাতেই মাতৃভূমি ত্যাগ করবেন না। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কেন লক্ষ লক্ষ সচ্ছল ভারতীয় নাগরিক দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।

বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানি ভারতের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমানে দেশজুড়ে মুসলিমদের ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া, 'দেশদ্রোহী' তকমা দিয়ে বাড়িঘরে বুলডোজার চালানো এবং তুচ্ছ অজুহাতে পিটিয়ে হত্যার মতো ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

মাদানি বলেন, "বাংলা ভাষাভাষী ভারতীয় মুসলিমদের বিনা কারণে 'বাংলাদেশি' সাজিয়ে হয়রানি করা হচ্ছে। ভাষা এক হওয়ার সুযোগ নিয়ে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।" তিনি ক্ষোভের সাথে প্রশ্ন করেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি নিজের দেশ ছেড়ে অন্য দেশে অনুপ্রবেশ করতে চায়?

সরকারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাদানি বলেন, সরকার যখন মুসলিমদের পেছনে পড়ে আছে, তখন দেশের লাখ লাখ হিন্দু নাগরিক নিজেদের সম্পত্তি বিক্রি করে দিয়ে ভারত ছেড়ে চলে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরে প্রায় ২০ লক্ষ ভারতীয় নাগরিক দেশ ছেড়ে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও সিঙ্গাপুরের মতো দেশে স্থায়ী হয়েছেন। এদের মধ্যে বড় একটা অংশ ব্যবসায়ী এবং পেশাজীবী। বিনিয়োগকারীরা দেশের সাম্প্রদায়িক পরিবেশকে কারণ হিসেবে দেখিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সরকারের উচিত কেন মানুষ দেশ ছাড়ছে, সেই কারণগুলো খুঁজে দেখা এবং তাদের আটকানো।

সবশেষে তিনি বলেন, "আমরা এখানেই জন্মেছি এবং এই মাটিতেই আমাদের দাফন করা হবে। এই দেশ আমাদের সবার—হিন্দু ও মুসলিম এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবে। মুসলিমদের প্রতি এই বিদ্বেষ বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে, যার পরিণাম শুভ হবে না।"

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত