শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
কওমী টাইমস

সফল ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় শুক্রবার সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ত্রয়োদশ় সংসদ নির্বাচন সফল, দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ় সংসদ নির্বাচন সফল, দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে শুক্রবার দেশব্যাপী সকল মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শোকরানা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে সরকার দেশব্যাপী শোকরানা দোয়া ও প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার বাদ জুম’আ দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সুবিধাজনক সময়ে দেশের মন্দির, গির্জা ও প্যাগোডায় সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা আয়োজনের কথাও বলা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কর্মসূচি বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই শোকরানা দোয়া ও প্রার্থনার মাধ্যমে দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও গণতান্ত্রিক চেতনা আরও সুদৃঢ় হবে।

বিষয় : ধর্ম মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ত্রয়োদশ় সংসদ নির্বাচন সফল, দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে শুক্রবার দেশব্যাপী সকল মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শোকরানা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি সর্বমহলে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে সরকার দেশব্যাপী শোকরানা দোয়া ও প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার বাদ জুম’আ দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সুবিধাজনক সময়ে দেশের মন্দির, গির্জা ও প্যাগোডায় সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা আয়োজনের কথাও বলা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই কর্মসূচি বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই শোকরানা দোয়া ও প্রার্থনার মাধ্যমে দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও গণতান্ত্রিক চেতনা আরও সুদৃঢ় হবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত