প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৮: শাহজাহানপুর ও উদয়ন স্কুল কেন্দ্রে নাসীরুদ্দীনের চমক, পিছিয়ে মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে চমক দেখাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী। শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ এবং উদয়ন স্কুল—এই দুটি কেন্দ্রেই তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন। বিশেষ করে শাহজাহানপুরের মতো শক্ত ঘাঁটিতে মির্জা আব্বাসের পিছিয়ে পড়া রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক ও বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়ের ধারা বজায় রেখেছেন।১. শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রএই কেন্দ্রে লড়াই হয়েছে সমানে সমান। শ্বাসরুদ্ধকর গণনার পর মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়ী হন নাসীরুদ্দীন পাটওয়ারী।নাসীরুদ্দীন পাটওয়ারী (শাপলা কলি): ৫২৩ ভোট।মির্জা আব্বাস (ধানের শীষ): ৫১৬ ভোট।অন্যান্য: ইসলামী আন্দোলনের কেফায়েত উল্লা (১১ ভোট), কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (৭ ভোট) এবং গণ-অধিকার পরিষদের মেঘনা আলম (৭ ভোট) পেয়েছেন।২. ১০৩ নম্বর কেন্দ্র: উদয়ন স্কুলউদয়ন স্কুল কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীর জয়ের ব্যবধান আরও স্পষ্ট। এখানে মির্জা আব্বাসকে প্রায় একশ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী (শাপলা কলি): ৩৮৯ ভোট।মির্জা আব্বাস (ধানের শীষ): ২৯৩ ভোট।এই কেন্দ্রে মোট ১৯৫২ জন ভোটারের মধ্যে ৭১৩ জন ভোট দিয়েছেন, যেখানে ভোট কাস্টিংয়ের হার ৩৬.৫৩ শতাংশ।গণভোটের রায়উদয়ন স্কুল কেন্দ্রের ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নেও তাদের রায় দিয়েছেন। এখানে ‘হ্যাঁ’ ভোটের জয়জয়কার দেখা গেছে:হ্যাঁ ভোট: ৫৩১টি।না ভোট: ১৭৩টি।উৎসবমুখর পরিবেশ ও নিরাপত্তাসারাদিন সাভার, আশুলিয়া থেকে শুরু করে রাজধানীর কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের কারণে নারী ও পুরুষ ভোটাররা কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনের ফলাফল সমন্বয় করে আগামীকাল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বর্তমানে সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে চলছে গণনার কাজ।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত