প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সাদাকাতুল ফিতরের হার ঘোষণা: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ
চলতি বছরের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন বিভাগের বাজারদরের ভিত্তিতে এই হার চূড়ান্ত করা হয়।বুধবার সকালে রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।কোন পণ্যে কত ফিতরাসভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরীয়াহ অনুসারে আটা, যব, কিসমিস, খেজুর ও পনিরের যেকোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যাবে। নির্ধারিত পরিমাণ ও বাজারমূল্য হলো:গম বা আটা: অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম, অথবা বাজারমূল্য ১১০ টাকাযব: ১ সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, অথবা বাজারমূল্য ৫৯৫ টাকাখেজুর: ১ সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, অথবা বাজারমূল্য ২,৪৭৫ টাকাকিসমিস: ১ সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, অথবা বাজারমূল্য ২,৬৪০ টাকাপনির: ১ সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম, অথবা বাজারমূল্য ২,৮০৫ টাকাএর মধ্যে পনিরের ভিত্তিতে সর্বোচ্চ এবং গম বা আটার ভিত্তিতে সর্বনিম্ন হার নির্ধারিত হয়েছে।বাজারদরের ভিত্তিতে নির্ধারণইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের খুচরা বাজারমূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যের যেকোনো একটি অথবা তার সমমূল্য অর্থ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে পণ্যের দামে তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় খুচরা বাজারমূল্য অনুযায়ী ফিতরা প্রদান করলেও তা আদায় হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।সাদাকাতুল ফিতর রমজান মাস শেষে ঈদুল ফিতরের আগে আদায় করা হয়। এটি সমাজের দরিদ্র ও অসচ্ছল মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ধর্মীয় বিধান হিসেবে বিবেচিত।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত