প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
পঞ্চগড়ে লটকনের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ: অভিযুক্ত বৈদ্যনাথ রায় গ্রেফতার
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক অবুঝ শিশুকে পাশবিক নির্যাতনের জঘন্য ঘটনা ঘটেছে। উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট বৈরাগী পাড়া এলাকায় এই নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক মুসলিম পরিবারের শিশু। ঘটনার প্রধান অভিযুক্ত রামচরন রায়ের ছেলে বৈদ্যনাথ রায়কে (৩৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্থানয়ি সূত্র ও ভুক্তভোগী পরিবারের বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে শিশুটিকে লটকন দেওয়ার কথা বলে নিজের নির্জন বাড়িতে ডেকে নিয়ে যায় বৈদ্যনাথ রায়। বেশ কিছুক্ষণ মেয়েকে না পেয়ে মা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় স্থানীয় শিশুরা জানায়, বৈদ্যনাথ মেয়েটিকে তার ঘরের দিকে নিয়ে গেছে। প্রথমে সেখানে গিয়ে সন্ধান না মিললেও, দ্বিতীয়বার খুঁজতে গেলে অভিযুক্তের ভাতিজা সুনিল (ছদ্মনাম) জানায়, শিশুটিকে টয়লেটে আশঙ্কাজনক অবস্থায় আটকে রাখা হয়েছে। পরবর্তীতে সেখান থেকে ভুক্তভোগী শিশুকে রক্তাপ্লুত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।ভুক্তভোগী শিশুর মা অশ্রুভেজা কণ্ঠে বলেন, "আমার অবুঝ মেয়েটাকে লটকনের লোভ দেখিয়ে ঘরে নিয়ে জামাকাপড় খুলে পাশবিক নির্যাতন চালায় বৈদ্যনাথ। বৃহস্পতিবার লোকলজ্জায় ও ভয়ে আমরা প্রথমে কিছু বুঝতে না পারলেও, শুক্রবার সকালে মেয়েটা ব্যথায় চিৎকার করে ওঠে এবং ঠিকভাবে হাঁটতে পারছিল না। পরে বিকেলে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।"দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া জাহান সুকন্যা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটির ওপর ভয়াবহ যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উন্নত চিকিৎসা ও ওয়ান স্টপ ক্রাইসিস প্রটোকলের জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।টাকার প্রলোভন ও হুমকিপ্রতিবেশী সেলিনা আক্তার জানান, লম্পট বৈদ্যনাথের এই জঘন্য অপরাধ তার ভাতিজাসহ অন্য শিশুরা দেখে ফেলায় তাদের মুখ বন্ধ করতে প্রথমে টাকার লোভ দেখায় সে। কিন্তু শিশুরা টাকা নিতে রাজি না হলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত।ধারাবাহিক অপরাধের শিকার এলাকাবাসীঅনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত বৈদ্যনাথ রায়ের এটিই প্রথম অপরাধ নয়। মাত্র এক সপ্তাহ আগে, গত ২ জুলাই একই এলাকার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক হিন্দু শিশুকেও (৮) একইভাবে লটকন দেওয়ার প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে শ্লীলতাহানি করেছিল এই ধর্ষক। নির্যাতিত শিশুদের পরিবার ও নির্বিশেষে পুরো এলাকার সাধারণ মানুষ এখন এই অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। পর পর দুটি ন্যক্কারজনক ঘটনা জানাজানি হওয়ার পর পুরো দেবীগঞ্জে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বৈদ্যনাথের ফাঁসির দাবিতে এলাকায় গণ-বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মূসা বলেন, "ডিবি ও পুলিশের যৌথ অভিযানে আসামিকে পলাতক অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘৃণ্য অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।"
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ