প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণাঙ্গ অবসান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। মধ্যস্থতাকারীদের কাছে ইরান তার বার্তা পৌঁছে দিয়ে বলেছে, এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে সাময়িক স্বস্তি নয়, বরং সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনীতিক প্রচেষ্টার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন দৃঢ় অবস্থানের কথা ঘোষণা করা হলো।আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখলেও যুদ্ধ সম্পর্কিত নীতিগত অবস্থানে কোনো শিথিলতা আনবে না ইরান। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের চিরতরে অবসান দাবি করেছে দেশটি।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি এক বিবৃতিতে জানান, তেহরান মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে কোনো ক্ষণস্থায়ী বা সাময়িক যুদ্ধবিরতিতে তারা রাজি নয়। তাদের মূল লক্ষ্য ও দাবি হলো যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী সমাপ্তি। আরাঘচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান করা এবং সরাসরি আলোচনায় বসার মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তেহরান বর্তমানে সেই পার্থক্য রক্ষা করেই কূটনীতি পরিচালনা করছে।তিনি আরও জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আপাতত কোনো সরাসরি আলোচনায় অংশ নিচ্ছে না। ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করা সম্পূর্ণরূপে ইরানের নির্ধারিত শর্তাবলির ওপর নির্ভর করছে। পূর্ববর্তী বিভিন্ন চুক্তি ও বোঝাপড়ার ধরন নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র মতপার্থক্য বজায় রয়েছে।ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, ইতিপূর্বে যেসব আলোচনা হয়েছে সেগুলোকে ইরান "সংঘাতের পূর্ণাঙ্গ সমাপ্তি" হিসেবে দেখেছে, কেবল কোনো "সাময়িক সাময়িক যুদ্ধবিরতি" হিসেবে নয়। ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতে তেহরান কঠোর আন্তর্জাতিক ও সামরিক গ্যারান্টি দাবি করছে, যাতে করে এই চুক্তিকে রূপান্তর করে পরবর্তীতে পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা না যায়।মুসলিম দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা এবং পশ্চিমা আগ্রাসন থেকে অঞ্চলটিকে নিরাপদ রাখতে ইরান সরকারের এই অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আঞ্চলিক বিশ্লেষকরা।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ