প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি: ‘সাম্রাজ্যবাদ’ আখ্যা দিয়ে তেহরানের কড়া হুশিয়ারি
ইরানের ওপর নিষেধাজ্ঞা মেনে চলতে বিশ্ব সম্প্রদায়কে বাধ্য করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন হুমকির তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে তেহরান। গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্প প্রশাসনের এই চরম একতরফা নীতিকে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় সার্বভৌমত্বের ওপর নগ্ন হামলা এবং 'ধ্রুপদী উপনিবেশবাদের ভয়াবহ প্রত্যাবর্তন' বলে অভিহিত করেছেন।আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের সাথে বাণিজ্য বা ব্যবসা পরিচালনাকারী যেকোনো দেশের ওপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সাম্প্রতিক ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান। তেহরানের মতে, ওয়াশিংটনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের মৌলিক নীতিকে চরমভাবে ক্ষুণ্ন করছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা মূলত জাতিসংঘভুক্ত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর নিজেদের আইন বা 'সীমানাবিহীন সার্বভৌমত্ব' চাপিয়ে দেওয়ার এক ঔদ্ধত্যপূর্ণ অপচেষ্টা।তিনি স্পষ্ট করে বলেন, কোনো একক শক্তির অধিকার নেই যে তারা বিদেশি ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে ইরানের সাথে বৈধ বাণিজ্য বা লেনদেন বন্ধ করতে বাধ্য করবে। এটি আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলার পরিপন্থী।ইসমাইল বাঘাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরণের একতরফা নীতি ও হুমকি যদি মেনে নেওয়া হয়, তবে তার শেষ পরিণতি হবে জাতিসংঘ-ভিত্তিক আন্তর্জাতিক আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে বিবেচিত 'সার্বভৌমত্ব'-এর সম্পূর্ণ বিলুপ্তি। এটি বিশ্বকে পুনরায় সেই অন্ধকার যুগে ঠেলে দেবে এবং নব্য-ধ্রুপদী উপনিবেশবাদের (Classic Colonialism) দিকে ধাবিত করবে।"বিশ্বজুড়ে মার্কিন এই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের ফলে বিশেষ করে মুসলিম ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বাধীনতা বিপন্ন হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ওপর এ ধরণের অবরুদ্ধ করার নীতি কেবল একটি নির্দিষ্ট দেশের ওপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন মেনে চলা সমস্ত স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ওপর সরাসরি চ্যালেঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ