বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

গাজায় মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল ফ্লোটিলা আটকাল ইসরাইল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরাইলি নৌবাহিনী। ৪৪ দেশের অংশগ্রহণে গঠিত নৌবহরের এই অভিযানে গ্রেপ্তার হন শতাধিক অধিকারকর্মী। বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।অবরুদ্ধ গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছাতে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করেছে ইসরাইলি নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় প্রায় ১৩০ কিলোমিটার দূরে এই নৌবহরে হানা চালায় তারা। এরপর একে একে জাহাজগুলো আটকানো হয় এবং যাত্রীদের ইসরাইলে নিয়ে যাওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই পদক্ষেপ স্পষ্টতই যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।চলতি বছরের আগস্টে স্পেন ও ইতালি থেকে রওনা হওয়া ফ্লোটিলায় অংশ নিয়েছিল অন্তত ৪৪টি দেশ ও ৫০০ জনের বেশি অধিকারকর্মী। বহরে ছিল ৪৪টি বেসামরিক জাহাজ। এতে যোগ দেন সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবতাবাদী রুহি লরেন আখতার।প্রতীকী সহায়তা বহনকারী এই বহরের প্রধান লক্ষ্য ছিল ইসরাইলের প্রায় ১৮ বছরের অবরোধ ভেঙে গাজায় মানবিক করিডর খুলে দেওয়া। আয়োজকদের ভাষায়, “গাজার মানুষকে মৃত্যু ও অনাহারের হাত থেকে বাঁচাতে একটি সমুদ্রপথ খোলা এখন জরুরি।”ইসরাইলি হামলা ও বাধা ফ্লোটিলার অগ্রযাত্রায় বারবার বাধা সৃষ্টি করে ইসরাইল। মাল্টা ও ক্রিটের কাছে সন্দেহভাজন ড্রোন হামলায় কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। পরে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা কেটে দেয় এবং সংকেত জ্যাম করে দেয়। অন্তত ১৩টি জাহাজ আটকানো হয় প্রথম ধাপে। তবে মিকেনো নামের একটি জাহাজ গাজার উপকূলে পৌঁছাতে সক্ষম হয়।ইসরাইল দাবি করেছে, ফ্লোটিলা তাদের ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার চেষ্টা করেছে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এটিকে অবৈধ ও অমানবিক অবরোধ হিসেবে অভিহিত করেছেন।[TECHTARANGA-POST:5994]ফ্লোটিলা আটকের পর বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। ইস্তাম্বুল, রোম, বার্লিন, বুয়েনস আইরেস ও মাদ্রিদে বিক্ষোভ হয়। তুরস্ক ইসরাইলি অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলেছে। ইরান এটিকে আন্তর্জাতিক আইন ভঙ্গ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এটিকে কাপুরুষোচিত আক্রমণ আখ্যা দিয়ে আটক কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা ফ্লোটিলায় ছিলেন এবং তার তাৎক্ষণিক মুক্তি দাবি করেছে। কলম্বিয়া ইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার ও মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে। ইউরোপীয় দেশগুলো ইসরাইলকে মানবিক সহায়তার নিরাপদ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।প্রায় ২৪ লাখ মানুষের বসবাস করা গাজায় ২০০৭ সাল থেকে অবরোধ চালাচ্ছে ইসরাইল। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৬৬ হাজার ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ সতর্ক করেছে, খাদ্য ও চিকিৎসা সংকট গাজাকে বসবাসের অযোগ্য করে তুলছে।[TECHTARANGA-POST:5993]গাজা অভিমুখী ফ্লোটিলা নতুন নয়। সবচেয়ে আলোচিত ঘটনা ২০১০ সালের তুর্কি জাহাজ মাভি মারমারা। ইসরাইলি কমান্ডো অভিযানে ১০ কর্মী নিহত হন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ তৈরি করে। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৮ সালে একাধিকবার ফ্লোটিলা আটকে দিয়েছে ইসরাইল। বিশ্লেষকদের মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক প্রমাণ করে যে, গাজার মানবিক সংকট এখন কেবল আঞ্চলিক ইস্যু নয়, বরং বৈশ্বিক ন্যায়বিচার ও মানবতার প্রশ্নে পরিণত হয়েছে।

গাজায় মানবিক সহায়তা নিয়ে গ্লোবাল ফ্লোটিলা আটকাল ইসরাইল, বিশ্বজুড়ে নিন্দার ঝড়