বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের ফল প্রকাশ: গড় পাসের হার প্রায় ৯০ শতাংশ

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৭ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৯৯%। রাজধানীর মতিঝিলস্থ বোর্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এই ফলাফল ঘোষণা করেন।​২০২৬ সালের এই কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ২৩,৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৫,২৬৮ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৮,৬১৩ জন। সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে (১০৪টি ছাত্র ও ১৫৫টি ছাত্রী মারকায) পরীক্ষা অনুষ্ঠিত হয়।​প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়: ​মোট উত্তীর্ণ: ২১,৪৯১ জন (ছাত্র ১৪,১৮৬ এবং ছাত্রী ৭,৩০৫ জন)। ​পাসের হার: ছাত্রদের পাসের হার ৯২.৯১% এবং ছাত্রীদের ৮৪.৮১%। ​বিভাগভিত্তিক উত্তীর্ণ: মুমতায (স্টার) বিভাগে ১,৫৭৫ জন, জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে ৫,৭০৬ জন এবং জায়্যিদ (২য়) বিভাগে ৯,২৯১ জন উত্তীর্ণ হয়েছেন। এ বছর বিভিন্ন কারণে ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। ​মেধাতালিকার শীর্ষে যারা​বোর্ড প্রবিধি অনুযায়ী ছাত্র ও ছাত্রীদের পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতি ৫০০ জন শিক্ষার্থীর বিপরীতে একজনকে মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে।​ছাত্রদের মেধা তালিকা:১. প্রথম স্থান: খালেদ হাছান (৯৩২ নম্বর), মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর, ঢাকা।২. দ্বিতীয় স্থান: মোঃ আব্বাস (৯২৮ নম্বর), আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।৩. তৃতীয় স্থান (যৌথ): মুতাসিম বিল্লাহ (৯২৫ নম্বর), জামিয়াতুল উলুমিল ইসলামিয়া এবং মুহা: আবু রায়হান (৯২৫ নম্বর), মাদরাসা বায়তুল উলূম ঢালকানগর।​ছাত্রীদের মেধা তালিকা:১. প্রথম স্থান: আসমা (৮৯৪ নম্বর), ফাতেমাতুয্ যাহরা (রা:) রামপুরা মহিলা মাদরাসা, ঢাকা।২. দ্বিতীয় স্থান: মোছাঃ ফাতিমাতুয যাহরা (৮৮৩ নম্বর), দারুল কোরআন মহিলা মাদরাসা, লালমনিরহাট।৩. তৃতীয় স্থান: তাহসিনা সিদ্দীকা মারিয়া (৮৮১ নম্বর), আল-জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, ঢাকা। ​ফলাফল ঘোষণা শেষে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দেশ ও জাতির সেবায় তাদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।

কওমি মাদরাসার সর্বোচ্চ স্তরের ফল প্রকাশ: গড় পাসের হার প্রায় ৯০ শতাংশ