ইসলাম ও দাওয়াতের খেদমতে এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব, দাওয়াতে তাবলিগের প্রবীণ মুরব্বি ডা. সাইফুদ্দিন আর নেই। দীর্ঘ জীবনের একাংশ দ্বীনের দাওয়াতে উৎসর্গ করা এই মহান সাধক সোমবার রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়া এলাকায় অবস্থিত 'মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে' ইন্তেকাল করেন।মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর ইন্তেকালের তথ্য নিশ্চিত করে জানান, ডা. সাইফুদ্দিন প্রায় সাড়ে চার দশকেরও বেশি সময়—প্রায় ৫০ বছর ধরে রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে অবস্থান (মুকিম) করে দ্বীনের দাওয়াত ও তাশকিলের কাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি তাবলিগ জামাতের 'দেশি তাশকিল'-এর প্রধান জিম্মাদার হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের দেশ-বিদেশের লাখো সাথী ও ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।