মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

যশোর বেনাপোল সীমান্তে ৬ লাখ ৬০ হাজার টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ, ২ জন আটক

যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকার মাদকদ্রব্য ও ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে—একজন ভারতীয় নাগরিক ও একজন বাংলাদেশি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ অক্টোবর) রাতে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট ও পাঁচপীরতলা বিওপি এলাকায় তল্লাশি চালিয়ে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, গোলমরিচ, কালোজিরা, ওষুধ ও ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া গ্রামের প্রকাশ সিকদার (৩৫), এবং যশোরের শার্শা উপজেলার অগ্রভুলাট গ্রামের আব্দুল শহীদ (৪২)। বিজিবি অধিনায়ক জানান, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান দমন আইন অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে চোরাচালান ও মাদকবিক্রি নিয়ন্ত্রণে রাখা যায় এবং সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম রোধ করা যায়।

যশোর বেনাপোল সীমান্তে ৬ লাখ ৬০ হাজার টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ, ২ জন আটক