সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
কওমী টাইমস

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে শিশুসহ আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে 'নিউ গ্রীন লাইন এক্সপ্রেস' নামে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টা ৩৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসের ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়।মাগুরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'নিউ গ্রীন লাইন এক্সপ্রেস'-এর বাসটি অতিরিক্ত গতির কারণে পদ্মা সেতুর মাওয়া সংলগ্ন ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রতগতির বাসটি সড়কের নিরাপত্তা রেলিংয়ে সজোরে সজোরে ধাক্কা খেয়ে মাঝরাস্তায় উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন এবং অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার সাথে সাথেই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ফায়ার রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।উদ্ধারকারীরা আশঙ্কাজনক ও গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। উদ্ধারকাজ শেষে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর পদ্মা সেতু সংলগ্ন ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশুসহ আহত অন্তত ১০ যাত্রী। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে শিশুসহ আহত ১০