অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে নিন্দা করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হামলাটিকে ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’ বলে মন্তব্য করেন।হামলার পর মসজিদে হাকাবিকে উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায় বসতি স্থাপনকারীরা।এদিকে পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ঘিরে বসতি স্থাপনকারীদের অবস্থানেরও প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন হাকাবি।অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।ইসরাইলের জাতীয় সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে হাকাবি ওই হামলাকে ‘ঘৃণ্য’ ও ‘বেপরোয়া’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, এ ধরনের হামলা ‘সন্ত্রাসবাদের অভিধানগত সংজ্ঞা’।মসজিদে অগ্নিসংযোগের পর হামলাকারীরা সেখানে হাকাবিকে সরাসরি উদ্দেশ করে একটি বার্তাও লিখে যায়। বার্তায় বলা হয়, ‘হাকাবির জন্য সন্ত্রাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা।’হাকাবি বলেন, অত্যন্ত ‘ক্ষুদ্র’ একটি গোষ্ঠীর কর্মকাণ্ডের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া দুঃখজনক। একই সঙ্গে তিনি বলেন, ইসরাইলের ‘আর কোনো শত্রুর প্রয়োজন নেই’।মার্কিন রাষ্ট্রদূত ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে তিনি ‘গর্বিত’।এদিকে, অধিকৃত পশ্চিম তীরে মার্কিন নাগরিক লুই রিদির বাড়ি ইসরাইলি বসতি স্থাপনকারীরা ঘিরে রেখেছে। এ ঘটনারও প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন হাকাবি।তবে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলা ও সহিংসতার ঘটনায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন ফিলিস্তিনি-আমেরিকান ও মানবাধিকারকর্মীরা।তাদের অভিযোগ, শুধু পৃথক হামলার নিন্দা জানানো যথেষ্ট নয়; অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতা ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।মসজিদে অগ্নিসংযোগের ঘটনাকে ‘সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে হাকাবির মন্তব্য এমন সময়ে এলো, যখন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।