শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
কওমী টাইমস

সীরাত ইনিশিয়েটিভ কার্যালয়ে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফরিদ খানের সৌজন্য সাক্ষাৎ

সীরাত ইনিশিয়েটিভের কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের পররাষ্ট্র সচিব জনাব ফরিদ খান। সভায় সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে দক্ষ ও নৈতিকভাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক উন্নয়ন এবং যুবসমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় আলোকিত করার প্রত্যয়ে সীরাত ইনিশিয়েটিভের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সাক্ষাৎকালে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফরিদ খান সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক নানাবিধ বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন। এ সময় সীরাত ইনিশিয়েটিভের চেয়ারম্যান জনাব খালেদ আল হাবিব, ব্যবস্থাপনা পরিচালক হামযাহ আল মাহদী, মহাপরিচালক ইবনে আবিল হাসান এবং যুব ও ক্যাম্পাস বিষয়ক বিভাগের প্রধান আলী হোসেন তন্ময়সহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।আলোচনায় যুবসমাজকে কেন্দ্র করে সীরাত ইনিশিয়েটিভের গৃহীত নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম, ক্যাম্পাস-ভিত্তিক নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। সফররত অতিথি জনাব ফরিদ খান সংগঠনের উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে আলোকপাত করেন।সীরাত ইনিশিয়েটিভ কর্তৃপক্ষ জানায়, জনাব ফরিদ খানের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় নতুন উদ্যম যোগাবে। মুসলিম উম্মাহর ঐক্য ও তরুণ সমাজকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে গঠনমূলক কাজে যুক্ত রাখতে আন্তর্জাতিক অঙ্গনসহ স্থানীয় সহযোগিতার পরিধি বাড়ানোর দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

সীরাত ইনিশিয়েটিভ কার্যালয়ে আমীরে মজলিসের পররাষ্ট্র সচিব ফরিদ খানের সৌজন্য সাক্ষাৎ