মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

কিশোরগঞ্জের নোয়াবাদে সেবা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদে সেবা নামক সামাজিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের ভোগান্তি লাঘব ও চিকিৎসাসেবা সহজলভ্য করতে আয়োজনটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উত্তরবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে নানা বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে অংশ নেন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শারমিন আক্তার তন্বী (২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ), মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডা. মুর্শিদা আক্তার শিখা (প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল), ডায়াবেটিস ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. ফয়সাল আহমেদ, চক্ষু চিকিৎসক মো. নাঈমুর রহমান নাঈম, বাত ও ব্যথার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. শাহাদাত হোসেন এবং নাক-কান-গলার চিকিৎসক ডা. রাজীব হোসেন রাজু।প্রায় শতাধিক মানুষ এ ক্যাম্প থেকে চিকিৎসা গ্রহণ করেন। রোগীদের মধ্যে ছিলেন নারী, শিশু ও প্রবীণ নাগরিকরা। চিকিৎসকদের তত্ত্বাবধানে বিভিন্ন রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক কিছু ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।সেবা সংগঠনের ইঞ্জিনিয়ার জুবায়ের ইবনে সাইফ বলেন, “আমরা শুধু চিকিৎসা ক্যাম্প নয়, নিয়মিতভাবে রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো কার্যক্রমও চালিয়ে আসছি।” মোস্তাফা নামে এক প্রবীণ ডায়াবেটিস রোগী বলেন, “ছেলেদের এই উদ্যোগে অংশ নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি।”গ্রামীণ অঞ্চলে যেখানে বিশেষায়িত চিকিৎসাসেবা পেতে ভোগান্তি পোহাতে হয়, সেখানে সেবা’র এ আয়োজন স্থানীয়দের কাছে আশার আলো হয়ে উঠেছে।

কিশোরগঞ্জের নোয়াবাদে সেবা’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প