মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
জাতীয় সংসদের ২০তম দিনের অধিবেশনে মাদরাসা শিক্ষার আধুনিকায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সরকারের এই মহাপরিকল্পনা তুলে ধরেন।
সংসদ সদস্য তার প্রশ্নে উল্লেখ করেন, দেশে মাদরাসা শিক্ষায় প্রায় ২ কোটির বেশি শিক্ষার্থী থাকলেও স্নাতকদের একটি বড় অংশ ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রাথমিক স্তরে থাকা ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "মাদরাসা শিক্ষাকে কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে একে যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক করার কাজ চলছে। মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, আইটি, ইংরেজি ভাষা এবং বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে।" তিনি জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ইতিমধ্যে কারিকুলাম সংস্কারের কাজ শুরু করেছে।
মন্ত্রী আরও জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি মাদরাসায় কারিগরি শিক্ষা নিশ্চিত করা হবে। বর্তমানে ৫৪৮টি মাদরাসায় সফলভাবে ভোকেশনাল কোর্স চালু রয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আরও ১০০০টি মাদরাসায় নতুন করে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। এর ফলে মাদরাসা শিক্ষার্থীরা সাধারণ কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করবে এবং দেশের বিশাল এই জনগোষ্ঠী দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে।
বিষয় : মাদরাসা জাতীয় সংসদ শিক্ষামন্ত্রী

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন