শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার বলেছেন, ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।

ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে: হাসান উদ্দিন সরকার

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে: হাসান উদ্দিন সরকার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। তিনি বলেন, দেশের মানুষ কখনও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে দেবেন না।

বুধবার দুপুরে গাজীপুরে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল ও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানামুখি ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছিল এবং মন্ত্রিত্বও পেয়েছিল। কিন্তু বর্তমানে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। তাই সবাইকে সাবধানে থাকার আহ্বান জানান।

হাসান উদ্দিন সরকার যোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন, সে উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চলছে। “শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে দিবে না।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম সেলিম, সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।

বিষয় : বিএনপি শেখ হাসিনা সংসদ নির্বাচন রাজনৈতিক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে: হাসান উদ্দিন সরকার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, ভারত থেকে শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। তিনি বলেন, দেশের মানুষ কখনও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে দেবেন না।

বুধবার দুপুরে গাজীপুরে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচাল ও দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে নানামুখি ষড়যন্ত্র করছেন।

তিনি আরও বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছিল এবং মন্ত্রিত্বও পেয়েছিল। কিন্তু বর্তমানে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। তাই সবাইকে সাবধানে থাকার আহ্বান জানান।

হাসান উদ্দিন সরকার যোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন, সে উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চলছে। “শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ কখনও আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরাতে দিবে না।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম সেলিম, সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত