যুক্তরাষ্ট্র সফররত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ‘সিরীয় ইহুদি ঐতিহ্য সংস্থা’। ওয়াশিংটনে সিরীয় প্রবাসীদের সঙ্গে শারার বৈঠকের এই ভিডিওতে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান রাবাইয়ের বক্তব্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কাছে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও উঠে এসেছে এতে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থানরত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দেশটির সিরীয় প্রবাসীদের বৈঠকের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশ করেছে সিরীয় ইহুদি ঐতিহ্য সংস্থা। ভিডিওতে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ভিক্টর কামো প্রেসিডেন্ট শারার উদ্দেশে বক্তব্য রাখেন।
কামো তার বক্তৃতায় জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত সিরীয় ইহুদি প্রবাসীরা হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কংগ্রেসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, যাতে সিরিয়ার ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ তৈরি হয়।
বক্তব্যের শেষে কামো সিরীয় ইহুদি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা রাবাই ইউসুফ হামরাকে পরিচয় করিয়ে দেন। রাবাই হামরা মঞ্চে উঠে প্রেসিডেন্ট শারার সুস্থতা, স্থিতিশীলতা ও সিরিয়ার শান্তির জন্য বিশেষ দোয়া করেন। এই প্রকাশ্য সমর্থন সিরিয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে পর্যবেক্ষকদের অভিমত।
বিষয় : সিরিয়া

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন