বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

গুজব প্রত্যাখ্যান করে নৈতিক রাজনীতির পক্ষে অবস্থানের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশের

শরীয়তপুর-৩: অ্যাডভোকেট হানিফ মিয়ার মনোনয়ন বৈধ, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

শিপন ভূঁইয়া
শিপন ভূঁইয়া
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর-৩: অ্যাডভোকেট হানিফ মিয়ার মনোনয়ন বৈধ, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত আসার পর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তবে এর মধ্যেই প্রার্থীর সমর্থন নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের সকল তথ্য সঠিক থাকায় তা বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এর ফলে শরীয়তপুর-৩ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা এখন নিশ্চিত।

মনোনয়ন বৈধ হওয়ার পরপরই নির্বাচনী এলাকায় কিছু অসাধু মহল প্রার্থীর সমর্থন প্রত্যাহার বা অন্য কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি। এ বিষয়ে কমিটির যোগাযোগ সমন্বয়কারী মুফতি জয়নুল আবেদীন হোসেন এক বিবৃতিতে বলেন, “একটি মহল সুকৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে যে, এই আসনে অন্য কোনো বিশেষ মার্কাকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—শরীয়তপুর-৩ আসনে ইসলামী ও সমমনা অন্য কোনো দল বা প্রার্থীকে আমরা সমর্থন দেইনি।”

তিনি আরও উল্লেখ করেন যে, যারা ভিন্ন কথা বলছেন তারা ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। ভোটারদের কোনো ধরণের গুজবে কান না দিয়ে নৈতিক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে 'হাতপাখা' প্রতীকই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং অপপ্রচার রোধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে দলটির নেতৃবৃন্দ।

বিষয় : শরীয়তপুর

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুর-৩: অ্যাডভোকেট হানিফ মিয়ার মনোনয়ন বৈধ, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত আসার পর নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তবে এর মধ্যেই প্রার্থীর সমর্থন নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শরীয়তপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অ্যাডভোকেট মুহাম্মদ হানিফ মিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের সকল তথ্য সঠিক থাকায় তা বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এর ফলে শরীয়তপুর-৩ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা এখন নিশ্চিত।

মনোনয়ন বৈধ হওয়ার পরপরই নির্বাচনী এলাকায় কিছু অসাধু মহল প্রার্থীর সমর্থন প্রত্যাহার বা অন্য কাউকে সমর্থন দেওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটি। এ বিষয়ে কমিটির যোগাযোগ সমন্বয়কারী মুফতি জয়নুল আবেদীন হোসেন এক বিবৃতিতে বলেন, “একটি মহল সুকৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে যে, এই আসনে অন্য কোনো বিশেষ মার্কাকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—শরীয়তপুর-৩ আসনে ইসলামী ও সমমনা অন্য কোনো দল বা প্রার্থীকে আমরা সমর্থন দেইনি।”

তিনি আরও উল্লেখ করেন যে, যারা ভিন্ন কথা বলছেন তারা ভিত্তিহীন ও অসত্য তথ্য ছড়াচ্ছেন। ভোটারদের কোনো ধরণের গুজবে কান না দিয়ে নৈতিক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। আগামী নির্বাচনে 'হাতপাখা' প্রতীকই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে এবং অপপ্রচার রোধে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে দলটির নেতৃবৃন্দ।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত