বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

৫২ জন বিদেশি নাগরিককেও মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ জান্তার

মিয়ানমারে স্বাধীনতা দিবসে ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

মিয়ানমারে স্বাধীনতা দিবসে ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা

মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ৬ হাজার ১৩৪ জন কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা সরকার। মানবিক দিক বিবেচনা এবং জনগণের মনে প্রশান্তি আনার লক্ষ্যে এই গণমুক্তি দেওয়া হয়েছে বলে সরকারি আদেশে জানানো হয়েছে। এই ক্ষমার আওতায় বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম 'ইলেভেন'-এর বরাত দিয়ে জানা গেছে, ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল (NDSC) রবিবার এই বিশাল সংখ্যক বন্দিকে মুক্তির নির্দেশ দেয়। দেশের বিভিন্ন কারাগার, ডিটেনশন সেন্টার এবং ক্যাম্পে সাজা ভোগ করা বন্দিরা এই ক্ষমার অন্তর্ভুক্ত।

সাধারণ ক্ষমার পাশাপাশি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ৫২ জন বিদেশি বন্দিকে ক্ষমা করে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চীনের নাগরিক রয়েছেন। জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মানবিক খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত নভেম্বর মাসেও সামরিক জান্তা ৩ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিল এবং ৫,৫৮০ জনের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করেছিল। তবে সু চি সহ বহু শীর্ষ নেতা এখনো কারাগারে রয়েছেন। মূলত আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত করতেই জান্তা সরকার মাঝেমধ্যে এ ধরনের গণমুক্তির ঘোষণা দিয়ে থাকে।

বিষয় : মিয়ানমার

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমারে স্বাধীনতা দিবসে ৬ হাজারেরও বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ৬ হাজার ১৩৪ জন কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক জান্তা সরকার। মানবিক দিক বিবেচনা এবং জনগণের মনে প্রশান্তি আনার লক্ষ্যে এই গণমুক্তি দেওয়া হয়েছে বলে সরকারি আদেশে জানানো হয়েছে। এই ক্ষমার আওতায় বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন।

মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম 'ইলেভেন'-এর বরাত দিয়ে জানা গেছে, ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল (NDSC) রবিবার এই বিশাল সংখ্যক বন্দিকে মুক্তির নির্দেশ দেয়। দেশের বিভিন্ন কারাগার, ডিটেনশন সেন্টার এবং ক্যাম্পে সাজা ভোগ করা বন্দিরা এই ক্ষমার অন্তর্ভুক্ত।

সাধারণ ক্ষমার পাশাপাশি মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ৫২ জন বিদেশি বন্দিকে ক্ষমা করে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চীনের নাগরিক রয়েছেন। জান্তা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মানবিক খাতিরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২১ সালে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত নভেম্বর মাসেও সামরিক জান্তা ৩ হাজারেরও বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছিল এবং ৫,৫৮০ জনের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করেছিল। তবে সু চি সহ বহু শীর্ষ নেতা এখনো কারাগারে রয়েছেন। মূলত আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত করতেই জান্তা সরকার মাঝেমধ্যে এ ধরনের গণমুক্তির ঘোষণা দিয়ে থাকে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত