শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আমরা ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ — হিজরির এমন মন্তব্যে সিরিয়ায় তীব্র বিতর্ক ও অস্থিরতার আশঙ্কা

সিরিয়া ভেঙে নতুন রাষ্ট্রের স্বপ্ন: ইসরায়েলের সহায়তা চাইলেন দ্রুজ নেতা হিকমত আল-হিজরি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

সিরিয়া ভেঙে নতুন রাষ্ট্রের স্বপ্ন: ইসরায়েলের সহায়তা চাইলেন দ্রুজ নেতা হিকমত আল-হিজরি

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশের দ্রুজ সম্প্রদায়ের অন্যতম আধ্যাত্মিক নেতা শেখ হিকমত সালমান আল-হিজরি পুনরায় সিরিয়া রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। সম্প্রতি ইসরায়েলি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অনুসারীদের ‘ইসরায়েলের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে দাবি করে সুওয়াইদার পূর্ণ স্বাধীনতার ডাক দিয়েছেন। তার এই বিচ্ছিন্নতাবাদী অবস্থান সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা ও জাতীয় সার্বভৌমত্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

সিরিয়ার সুওয়াইদা প্রদেশের বিতর্কিত দ্রুজ নেতা হিকমত আল-হিজরি মঙ্গলবার ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে সিরিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পুনর্গঠনে ইসরায়েলই একমাত্র গ্যারান্টর বা জামিনদার এবং তারাই সুওয়াইদাকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম।

সাক্ষাৎকারে হিজরি বলেন, "আমরা নিজেদের ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করি। এই সম্পর্কটি আন্তর্জাতিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি সুওয়াইদাকে সিরিয়া থেকে আলাদা করে 'পূর্ণ স্বাধীনতা' দেওয়ার দাবি জানান এবং অন্তর্বর্তীকালীন সময়ে সরাসরি ইসরায়েলি তত্ত্বাবধানে স্বায়ত্তশাসন বা স্বশাসন চালুর প্রস্তাব দেন। তার মতে, মধ্যপ্রাচ্যে সংখ্যালঘু জাতিসত্তাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিরিয়ার বিভাজন অনিবার্য।

সিরিয়ার বর্তমান প্রশাসনিক ব্যবস্থাকে আক্রমণ করে হিজরি একে ' নৃশংস ব্যবস্থা' হিসেবে অভিহিত করেন। অথচ ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে বর্তমান প্রশাসন সামাজিক সংহতি ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে দেশ পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হিজরি সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে চালানো ইসরায়েলি সামরিক অভিযানগুলোরও প্রশংসা করেন।

উল্লেখ্য যে, সুওয়াইদার দ্রুজ সম্প্রদায়ের মধ্যে তিনটি প্রধান ধর্মীয় কর্তৃপক্ষ রয়েছে। হিকমত আল-হিজরি ছাড়া বাকি দুই নেতা— হামুদ ইয়াহইয়া আল-হিন্নাউই এবং ইউসুফ জারবু সাধারণত হিজরির এই চরমপন্থি ও বিচ্ছিন্নতাবাদী অবস্থানের সাথে একমত নন। স্থানীয় সূত্রমতে, হিজরির অনুসারীরা সুওয়াইদার পুরো দ্রুজ জনগোষ্ঠীর একটি সংখ্যালঘু অংশ মাত্র, তাই তার বক্তব্য পুরো সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না।

এর আগে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সুওয়াইদাতে উপজাতীয় দাঙ্গার পর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সিরিয়া সরকার মানবিক সাহায্য এবং শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকলেও, হিজরির অনুসারীরা বারবার সামরিক অবস্থানে হামলা চালিয়ে সেই চুক্তি লঙ্ঘনের চেষ্টা করেছে। গত বছর সেপ্টেম্বরে হিজরি প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন, যা সাধারণ সিরীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।

সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা প্রেসিডেন্ট আহমদ আল-শারা-র পক্ষ থেকে এই উস্কানিমূলক বক্তব্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দামেস্ক এর আগে বারবার বলেছে যে, দ্রুজ সম্প্রদায় সিরিয়ার মূল কাঠামোর অংশ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিষয় : সিরিয়া দ্রুজ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিরিয়া ভেঙে নতুন রাষ্ট্রের স্বপ্ন: ইসরায়েলের সহায়তা চাইলেন দ্রুজ নেতা হিকমত আল-হিজরি

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত