ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। ১০০ নং উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, সংসদ সদস্য নির্বাচনে ডা. আনোয়ারুল হক বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। একই কেন্দ্রে গণভোটে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের চেয়ে বেশি পড়েছে।
কেন্দ্র থেকে প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, ১০০ নং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ডা. আনোয়ারুল হক পেয়েছেন ১,০৮১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ২৪২ ভোট।
অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট:
মাওলানা আব্দুল কাইয়ুম (হাতপাখা) — ৬৩ ভোট
এ বি এম রফিকুল ইসলাম তালুকদার (লাঙ্গল) — ৫৯ ভোট
গাজী আব্দুর রহীম রুহি (বটগাছ) — ৫ ভোট
এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২,৯৩০ জন। এর মধ্যে ভোট পড়েছে ১,৪৮০টি, যা মোট ভোটারের প্রায় ৫০.৫ শতাংশ।
বাতিল ভোট: ৩৯টি
হারানো ভোট: ১টি
সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটে:
‘হ্যাঁ’ ভোট: ৬৫৬টি
‘না’ ভোট: ৭৬৭টি
বাতিল: ৫৪টি
হারানো ভোট: ৩টি
এতে দেখা যাচ্ছে, এই কেন্দ্রে গণভোটে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটের তুলনায় এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক গণনা চলছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, শুক্রবার সকালে সারাদেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন
নারী: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন
দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। মোট ২,০২৮ জন প্রার্থী, যার মধ্যে ১,৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রস্তাবিত ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন