পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নাহ চর্চায় উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী পৌরসভা শাখার সভাপতি ও আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনে পৌর মেয়রপ্রার্থী মাওলানা আলী হুসাইন. রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুন্নাহ বেশি বেশি অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় উপস্থিতদের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল টুপি, মিসওয়াক, তসবিহসহ দৈনন্দিন জীবনে আমলযোগ্য বিভিন্ন উপকরণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুন্নাহভিত্তিক জীবনাচরণে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পৌর মেয়রপ্রার্থী আলী হুসাইন বলেন. সুন্নাহ চর্চা কেবল ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেও সুন্নাহ বাস্তবায়ন করা যায়। রমজানের শিক্ষা ধারণ করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব।
স্থানীয়রা জানান, পবিত্র রমজানে এমন উদ্যোগ সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করতে সহায়ক হবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
বিষয় : মনোহরদী

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন