বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ঘুমধুমের আমতলী সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার মিয়ানমারের মুদ্রা

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি
বিজিবির হাতে আটক আরাকান আর্মির তিন সদস্য। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত পয়েন্ট দিয়ে তিনজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জেনেছেন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয় : বিজিবি আরাকান আর্মি অনুপ্রবেশ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত পয়েন্ট দিয়ে তিনজন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় তিনজনকে আটক করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, বিজিবি সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জেনেছেন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত