শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

চট্টগ্রামে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সৈনিক নিহত

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন এবং একজন সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আজ ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য তাত্ক্ষণিকভাবে হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়েছে।বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। অনুশীলনের এক পর্যায়ে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণ করার সময় অপ্রত্যাশিত ও আকস্মিক এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দায়িত্ব পালনরত দুইজন সৈনিক শাহাদাত বরণ করেন এবং অনুশীলনে নিয়োজিত একজন সামরিক কর্মকর্তা গুরুতর আঘাতপ্রাপ্ত হন।ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং আহত কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুততম সময়ে সেনা হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় সব ধরনের উন্নত চিকিৎসা প্রদান করছেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনার পেছনে সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। সেনা কর্তৃপক্ষ নিহত সদস্যদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করছে। অনুশীলনে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় সেনাসদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনে মর্মান্তিক দুর্ঘটনা: ২ সৈনিক নিহত