রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

মদিনার সব মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন নারীরা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার ঐতিহাসিক ও স্থানীয় সকল মসজিদে নারীদের নির্ধারিত নামাজের স্থান এখন থেকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্যই খোলা থাকবে। সম্প্রতি দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ সংক্রান্ত ঐতিহাসিক অনুমোদন প্রদান করেছেন। এর ফলে কর্মস্থল, বাজার কিংবা ভ্রমণের প্রয়োজনে বাইরে থাকা মুসলিম নারীরা সহজেই কাছাকাছি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন।সৌদি সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে মদিনার বিভিন্ন এলাকার ঐতিহাসিক ও সাধারণ মসজিদগুলোতে নারীদের নামাজ আদায়ের সুযোগ আরও সুগম হলো।পূর্বে মদিনার বহু মসজিদে নারীদের নামাজের অংশটি সীমিত সময়ের জন্য খোলা রাখা হতো। বিশেষ করে জুমার নামাজ, রমজানের তারাবিহ ও ঈদের নামাজ কিংবা বার্ষিক ভিড়ের মৌসুমে এই স্থানগুলো ব্যবহার করতে পারতেন নারীরা। সাধারণ সময়ে এগুলো অধিকাংশ ক্ষেত্রে বন্ধ থাকত। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে প্রতিদিনের নির্ধারিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীরা মসজিদগুলোর নির্ধারিত অংশে ইবাদত করতে পারবেন।তবে বিশ্বের অন্যতম পবিত্র স্থান 'মসজিদে নববি' এই নির্দেশনার আওতামুক্ত থাকছে। কারণ, মসজিদে নববিতে বহুকাল পূর্ব থেকেই নারীদের জন্য আলাদা, সুপরিসর ও সুসংগঠিত নামাজের ব্যবস্থা সার্বক্ষণিক চালু রয়েছে।নারীদের নির্ধারিত স্থানগুলোর সার্বিক ব্যবস্থাপনা, পরিচালনা ও তদারকি সঠিকভাবে নিশ্চিত করতে মাঠে নামানো হয়েছে নারী কর্মীদের। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোর নিরাপত্তা ও নারীদের সুশৃঙ্খলভাবে নামাজ আদায় সুনিশ্চিত করতে ইতোমধ্যে ১১৫ জন নারীকে বিশেষ মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।মুসলিম দেশগুলোর সামাজিক অগ্রগতি এবং ইবাদতের পরিবেশ সহজীকরণে সৌদি সরকারের এই পদক্ষেপটি বিশ্বজুড়ে ইতিবাচক সাড়া ফেলছে।

মদিনার সব মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন নারীরা