রোববার, ২৯ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
রোববার, ২৯ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

অগ্নিসন্ত্রাসের চেষ্টা সফল হতে দেওয়া হবে না, পতিত শক্তিকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার কোনোদিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশে অগ্নিসন্ত্রাসের চেষ্টা চালানো হচ্ছে। তবে জনগণের ঐক্য ও সচেতনতার কারণে এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা দলটির অতীত ইতিহাসের অংশ। তবে বাংলাদেশে তাদের এসব অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।তিনি বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।গণতান্ত্রিক চর্চা ও জাতীয় ঐক্যের আহ্বানসালাহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক চর্চায় বিভিন্ন রাজনৈতিক দলের আদর্শ আলাদা থাকবে, মতের ভিন্নতা থাকবে এবং তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে।তিনি বলেন, সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতারাবাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মধুপুরের পীর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার বদরুজ্জামানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।দুই দিনব্যাপী এ মাহফিল ও ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

অগ্নিসন্ত্রাসের চেষ্টা সফল হতে দেওয়া হবে না, পতিত শক্তিকে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর