মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডীয় পণ্যে ৫০% শুল্ক যুক্তরাষ্ট্রের; ‘ডলারের বিনিময়ে ডলার’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির।

যুক্তরাষ্ট্রে বোম্বার্ডিয়ার বিক্রিতে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কানাডার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বোম্বার্ডিয়ার বিক্রিতে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কানাডার

কানাডীয় প্রখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান ‘বোম্বার্ডিয়ার’-কে মার্কিন বাজারে প্রবেশ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, বোম্বার্ডিয়ারকে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে হলে তাদের বিমান যুক্তরাষ্ট্রেই তৈরি করতে হবে। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কড়া পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে দুই প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় কানাডার বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোম্বার্ডিয়ারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সরাসরি বলেন, “যুক্তরাষ্ট্রে আর বোম্বার্ডিয়ার বিক্রি করতে দেওয়া হবে না!” ট্রাম্প দাবি করেন, এই কানাডীয় কোম্পানির আয়ের ৫০ শতাংশেরও বেশি অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে ট্রাম্প কানাডার সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন। তার মতে, কানাডা মার্কিন ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সে দেশে অবাধে ব্যবসা পরিচালনায় বাধা দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমান তৈরি কোম্পানি ‘গালফস্ট্রিম অ্যারোস্পেস’-এর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, কানাডা কোম্পানিটিকে তাদের বাজারে ব্যবসা করতে দেয়নি, যা 'সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক!' মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, 'সেই দিন শেষ! কানাডা যদি আমাদের বিশাল বাজার ব্যবহার করতে চায়, তবে পণ্য তাদের এখানেই তৈরি করতে হবে।'” তিনি আমেরিকান নাগরিকদের দেশীয় পণ্য ক্রয় এবং ‘আমেরিকান বিমানে সফর করার’ আহ্বান জানান।

ট্রাম্পের এই তীব্র আক্রমণের বিপরীতে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরেছে বোম্বার্ডিয়ার। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের মার্কিন অর্থনৈতিক অবদানের কথা উল্লেখ করে বলেছে, উত্তর আমেরিকার মহাকাশ শিল্প বাণিজ্য ও রপ্তানির ক্ষেত্রে সামগ্রিকভাবে লাভবান এবং বোম্বার্ডিয়ার এই খাতে একটি অত্যন্ত শক্তিশালী অবদানকারী হিসেবে ভূমিকা রাখছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের বিশাল ব্যবসায়িক উপস্থিতি রয়েছে যা হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ২০টিরও বেশি অঙ্গরাজ্যে সরাসরি তাদের কর্মী নিয়োগ দেওয়া আছে এবং প্রতি বছর যন্ত্রাংশ সরবরাহকারীদের পেছনে তারা ২.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করে। বোম্বার্ডিয়ার স্পষ্ট করেছে যে, তাদের নির্মিত বিমানে ব্যবহৃত ইঞ্জিন ও এভিওনিক্সের মতো সংবেদনশীল ও প্রধান যন্ত্রাংশগুলো ‘মেড ইন আমেরিকা’। যুক্তরাষ্ট্রে নিজেদের ডিফেন্স ও সার্ভিস নেটওয়ার্ক আরও বড় করার প্রক্রিয়ার মধ্যে ট্রাম্পের এই হুমকি ব্যবসা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক সময়ে দুই মিত্র দেশের বাণিজ্য আলোচনা কোনো সুরাহা ছাড়াই ভেঙে পড়ে। এরপরই ওয়াশিংটন কানাডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের ওপর ঢালাওভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এর তীব্র প্রতিবাদ জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের জবাব দেওয়া হবে। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ডলারের বিনিময়ে ডলার’ হারে পাল্টা শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছেন তিনি, যা দুই ঐতিহাসিক বাণিজ্যিক অংশীদারের উত্তেজনাকর সম্পর্ককে পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বোম্বার্ডিয়ার বিক্রিতে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কানাডার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ