রোববার, ২৯ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
রোববার, ২৯ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ও ঐতিহ্যে হস্তক্ষেপের অভিযোগ

মুসলিমদের জুমার দিন বাদ দিয়ে রোববার ছুটি, পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোতে নতুন নির্দেশনা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬

মুসলিমদের জুমার দিন বাদ দিয়ে রোববার ছুটি, পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোতে নতুন নির্দেশনা

ভারতের পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি পরিবর্তন করে রোববার নির্ধারণের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মাদরাসা শিক্ষা বোর্ড। শুক্রবার জারি করা বোর্ডের উপসচিবের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে রোববার ছাড়া অন্য কোনো দিন নিয়মিত সাপ্তাহিক ছুটি হিসেবে পালন করা যাবে না। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় ২০২৬ সালের শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে মাদরাসাগুলোকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। এ সিদ্ধান্তের পক্ষে বোর্ড ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ২৫ নম্বর ধারা এবং ২০২৫ সালের ২৪ ডিসেম্বর প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারসংক্রান্ত আগের বিজ্ঞপ্তির উল্লেখ করেছে।

নতুন নির্দেশনার ফলে যেসব স্বীকৃত মাদরাসায় এতদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল অথবা শুক্রবার অর্ধদিবস ক্লাস পরিচালিত হতো, সেসব প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে পরিবর্তন আসবে।

পশ্চিমবঙ্গের অধিকাংশ সরকারি ও সরকার-সহায়তাপ্রাপ্ত মাদরাসায় আগে থেকেই রোববার সাপ্তাহিক ছুটি পালন করা হয়। ফলে নতুন নির্দেশনার প্রভাব মূলত সেসব প্রতিষ্ঠানে পড়বে, যেখানে শুক্রবার নিয়মিত ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছিল।

বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানপ্রধান, প্রশাসক ও পরিচালনা কমিটিগুলোকে নতুন ছুটির ব্যবস্থা কার্যকর করার পাশাপাশি নির্ধারিত শিক্ষাপঞ্জি অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্মীয় উৎসবের ছুটি বহাল

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় উৎসব, জাতীয় দিবস কিংবা পশ্চিমবঙ্গ সরকার, মাদরাসা বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষিত বিশেষ ছুটিগুলো বাতিল করা হচ্ছে না। বিদ্যমান বিধান অনুযায়ী এসব ছুটি বহাল থাকবে।

তবে মুসলমানদের সাপ্তাহিক সম্মিলিত ইবাদত জুমার দিন শুক্রবারকে মাদরাসার নিয়মিত ছুটির ব্যবস্থায় কীভাবে বিবেচনা করা হবে, তা নিয়ে নতুন নির্দেশনার পর প্রশ্ন তৈরি হয়েছে।

বোর্ড অবশ্য সিদ্ধান্তটিকে রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোর জন্য অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে।

শুক্রবার মুসলমানদের কাছে শুধু সপ্তাহের একটি দিন নয়, বরং জুমার নামাজ, ধর্মীয় সমাবেশ ও বিশেষ ইবাদতের গুরুত্বপূর্ণ দিন। এমন দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হতে পারে।

বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চল ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তবতা বিবেচনায় না নিয়ে অভিন্ন শিক্ষাপঞ্জি চাপিয়ে দেওয়া হলে তা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্ন সামনে আনতে পারে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান চাপ ও সংখ্যালঘু নিপীড়নের প্রেক্ষাপটে মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ধর্মীয় ঐতিহ্য ও স্বকীয়তা বারবার আক্রমণের শিকার হচ্ছে।

​অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা পর্ষদ এই পরিবর্তনকে রাজ্যের সব স্বীকৃত মাদ্রাসার জন্য একটি ‘অভিন্ন শিক্ষাপঞ্জি’ বাস্তবায়নের অংশ হিসেবে বর্ণনা করেছে।

বিষয় : মানবাধিকার ভারত মাদরাসা সংখ্যালঘু

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মুসলিমদের জুমার দিন বাদ দিয়ে রোববার ছুটি, পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোতে নতুন নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ