রোববার, ২৯ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
রোববার, ২৯ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

ভুল অনুবাদে যেভাবে তৈরি হলো বিতর্ক

আফগান নারীদের নাম নিষিদ্ধ ও ‘ছাগল-গরু’ ডাকার নির্দেশের দাবি মিথ্যা, ফ্যাক্টচেকে উঠে এলো প্রকৃত তথ্য

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬

আফগান নারীদের নাম নিষিদ্ধ ও ‘ছাগল-গরু’ ডাকার নির্দেশের দাবি মিথ্যা, ফ্যাক্টচেকে উঠে এলো প্রকৃত তথ্য

আফগান নারীদের নাম সরকারি নথি, চিকিৎসার রেকর্ড ও ব্যবস্থাপত্রে ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান, এমন একটি দাবি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমনকি নারীদের ‘ছাগল’ ও ‘গরু’ বলে সম্বোধনের নির্দেশ দেওয়ার অভিযোগও সামনে আসে। তবে স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে এসব দাবির পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। বরং অভিযোগের মূল সূত্র আফগান অধিকারকর্মী লালেহ ওসমানি নিজেই জানিয়েছেন, তালেবান এমন কোনো নির্দেশ দিয়েছে বলে তিনি কখনো দাবি করেননি।

ভাইরাল দাবির সূত্রপাত যেভাবে

২০২৬ সালের নভেম্বরের শেষ দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, আফগানিস্তানের তালেবান সরকার নারীদের নাম সরকারি নথি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়, নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’, ‘ছাগল’ কিংবা ‘গরু’ শব্দ ব্যবহার করতে বলা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ নিয়ে একটি পোস্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, তালেবান নতুন দমনমূলক পদক্ষেপের অংশ হিসেবে আফগান নারীদের নাম বাদ দিয়ে তাঁদের ‘বৃদ্ধা’ বা ‘ছাগল’ নামে পরিচিত করার নির্দেশ দিয়েছে।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক পোস্টটি উদ্ধৃত করে লেখেন, ‘অত্যন্ত উদ্বেগজনক’। তাঁর পোস্টটি ৬৪ লাখের বেশি বার দেখা হয়। সাংবাদিক পিয়ার্স মরগানও পোস্টটি শেয়ার করে ‘জঘন্য’ মন্তব্য করেন। তাঁর পোস্টটি ১৮ লাখের বেশি বার দেখা হয়।

এ ছাড়া পাকিস্তানভিত্তিক একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, আফগান নারীদের আর নিজেদের নাম ব্যবহারের অধিকার নেই। ওই পোস্টটি একাই ১ কোটি ২০ লাখ বার দেখা হয়।

অভিযোগের মূল সূত্রই অস্বীকার করলেন দাবি

নারীদের ‘ছাগল’ ও ‘গরু’ বলে ডাকার সরকারি নির্দেশের দাবিটির সূত্র অনুসন্ধান করে দেখা যায়, এর পেছনে রয়েছে স্পেনের সংবাদপত্র এল পাইস-এ ২৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত একটি প্রতিবেদন। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘নিজেদের নাম হারানো আফগান নারীদের ডাকা হচ্ছে বৃদ্ধা কিংবা ছাগল নামে’।

প্রতিবেদনটিতে জার্মানিভিত্তিক আফগান অধিকারকর্মী লালেহ ওসমানির বক্তব্যের ওপর নির্ভর করা হয়েছিল। তবে সেখানে তালেবানের কোনো আনুষ্ঠানিক নির্দেশ, ফাঁস হওয়া সরকারি নথি কিংবা সরেজমিনে থাকা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য উপস্থাপন করা হয়নি।

২৮ নভেম্বর ওসমানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে স্পষ্ট করেন, তালেবান সরকার আফগান নারীদের ‘ছাগল’ বা ‘গরু’ বলে ডাকার কোনো আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে, এমন কথা তিনি কখনো বলেননি। সরকারি নথিতে তালেবান কর্মকর্তারা এসব শব্দ ব্যবহার করেন বলেও তিনি দাবি করেননি।

নিজের বক্তব্যে ওসমানি বলেন:

‘বিষয়টি পরিষ্কার করা জরুরি বলে মনে করছি। তালেবান আনুষ্ঠানিকভাবে আফগান নারীদের “ছাগল” বা “গরু” বলে ডাকার নির্দেশ দিয়েছে কিংবা তালেবান কর্মকর্তারা সরকারি নথিতে এসব শব্দ ব্যবহার করেন, এমন কথা আমি কখনো বলিনি।’

তিনি আরও ব্যাখ্যা করেন, আফগানিস্তানের কিছু অঞ্চলে প্রচলিত একটি পুরোনো সামাজিক ও সাংস্কৃতিক রীতির কথা তিনি উল্লেখ করেছিলেন। ওই রীতিতে কিছু মানুষ নারীদের নাম উচ্চারণ করতে লজ্জাবোধ করেন। এ কারণে কখনো কখনো নারীদের প্রকৃত নামের পরিবর্তে পশুপালনসংক্রান্ত অবমাননাকর শব্দ ব্যবহার করা হয়।

ওসমানি বলেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং তাঁর নামে এমন বক্তব্য প্রচার করা হচ্ছে, যা তিনি কখনো দেননি। যেসব সংবাদমাধ্যম তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে, সেগুলোর অনেকগুলোই তাঁর সাক্ষাৎকার নেয়নি বলেও তিনি জানান।

অভিযোগটির একমাত্র সূত্র হিসেবে ওসমানির বক্তব্য উপস্থাপন করা হয়েছিল। তাঁর এই স্পষ্ট অস্বীকৃতির পর তালেবানের আনুষ্ঠানিক নির্দেশসংক্রান্ত দাবিটির পক্ষে নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায়নি।

‘বিবি’ শব্দের ভুল অনুবাদে তৈরি হয় বিভ্রান্তি

ভাইরাল খবরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ তৈরি হয়েছে ‘বিবি’ শব্দের ভুল অনুবাদকে কেন্দ্র করে।

পশ্চিমা কয়েকটি সংবাদমাধ্যমে আফগান নারীদের নামের পরিবর্তে ‘গ্র্যানি’ বা ‘বৃদ্ধা’ শব্দ ব্যবহার করা হচ্ছে বলে প্রচার করা হয়। কিন্তু মূল প্রতিবেদনে ব্যবহৃত শব্দটি ছিল ‘বিবি’।

দারি, ফারসি ও পশতু ভাষায় ‘বিবি’ একটি প্রচলিত সম্মানসূচক সম্বোধন। বয়স নির্বিশেষে নারীদের সম্মান জানাতে শব্দটি ব্যবহার করা হয়। ইংরেজিতে ‘লেডি’, ‘ম্যাডাম’ কিংবা ‘মিস’-এর মতো এর অর্থ বহন করে।

শব্দটিকে ‘গ্র্যানি’ বা ‘বৃদ্ধা’ হিসেবে অনুবাদ করায় এর প্রকৃত অর্থ বদলে যায়। ফলে একটি প্রচলিত সম্মানসূচক সম্বোধনকে অপমানজনক শব্দ হিসেবে উপস্থাপন করা হয়।

স্থানীয় সাংবাদিকদের অনুসন্ধানে কী পাওয়া গেল

এল পাইস-এর প্রতিবেদন প্রকাশের আগে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নাম চিকিৎসার ব্যবস্থাপত্রে লেখা নিষিদ্ধ করা হয়েছে বলে একটি অভিযোগ সামনে এসেছিল। তবে স্থানীয় পর্যায়ে অনুসন্ধান চালিয়ে সাংবাদিকেরা এ দাবির পক্ষে নিশ্চিত প্রমাণ পাননি।

/\- চিকিৎসক, রোগী ও স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য: ২৭ নভেম্বর ২০২৬ বিবিসির সাংবাদিক হাফিজুল্লাহ মারুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি বালখসহ আফগানিস্তানের কয়েকটি প্রদেশে ছয়জনের বেশি চিকিৎসক, রোগী ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত তাঁদের কেউই নারীদের নাম চিকিৎসার ব্যবস্থাপত্র কিংবা অন্যান্য নথিতে লেখা নিষিদ্ধ করার খবরের সত্যতা নিশ্চিত করেননি।

/\- প্রাদেশিক প্রশাসনের বক্তব্য: সাংবাদিক আলী এম. লতিফি বালখের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের মুখপাত্র হাজি আতাউল্লাহ জায়েদের সঙ্গে যোগাযোগ করেন। ওই মুখপাত্র জানান, নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশ জারি করা হয়নি। তাঁর ভাষায়, ‘এটি সম্পূর্ণ প্রচারণা মাত্র।’

যেভাবে ছড়াল বিভ্রান্তিকর খবর

প্রথম পর্যায়: ২০২৬ সালের নভেম্বরের শুরুতে দ্য গার্ডিয়ান ও আফগান সংবাদমাধ্যম জান টাইমস আফগান নারীদের স্বাস্থ্যসেবা গ্রহণে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বালখ প্রদেশে চিকিৎসাসংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নামের পরিবর্তে ‘বিবি’ লেখা হচ্ছে বলে একটি অযাচাইকৃত স্থানীয় অভিযোগ তুলে ধরা হয়েছিল। তবে ওই প্রতিবেদনে ‘ছাগল’ কিংবা ‘গরু’ বলে ডাকার কোনো বিষয় ছিল না।

দ্বিতীয় পর্যায়: ২৩ নভেম্বর এল পাইস আগের প্রতিবেদনটির বিষয়বস্তু নিয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে ‘বিবি’ শব্দের অর্থ ‘গ্র্যানি’ বা ‘বৃদ্ধা’ হিসেবে উপস্থাপন করা হয়। পাশাপাশি ওসমানির বক্তব্যে উঠে আসা পশুপালনসংক্রান্ত সামাজিক রীতির বিষয়টিও যুক্ত করা হয়।

তৃতীয় পর্যায়: এরপর ডেইলি মেইল ও দ্য ইকোনমিক টাইমস-এর মতো সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ফ্যাক্টচেক প্রতিবেদনের দাবি, এসব সংবাদমাধ্যম যথাযথ যাচাই ছাড়াই আগের তথ্য পুনঃপ্রকাশ করে। ফলে একটি সামাজিক রীতির বর্ণনা তালেবান সরকারের আনুষ্ঠানিক নির্দেশ হিসেবে প্রচারিত হতে থাকে।

চতুর্থ পর্যায়: ইলন মাস্ক, পিয়ার্স মরগানসহ বিভিন্ন পরিচিত ব্যক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বিষয়টি ছড়িয়ে দেন। ফ্যাক্টচেক প্রতিবেদনের হিসাবে, এসব পোস্ট সম্মিলিতভাবে দুই কোটির বেশি বার দেখা হয়।

পরবর্তী সময়ে ওসমানি নিজের বক্তব্য অস্বীকার করার পর ডেইলি মেইল তাদের ভাইরাল পোস্টটি মুছে দেয়। তবে ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, পোস্টটি মুছে ফেলার সময় সংবাদমাধ্যমটি কোনো সংশোধনী প্রকাশ করেনি।

অন্যদিকে ইলন মাস্ক ও পিয়ার্স মরগানের পোস্টগুলো তখনো এক্সে দৃশ্যমান ছিল। তবে সেগুলোর সঙ্গে যুক্ত মূল পোস্টটি মুছে ফেলা হওয়ায় ‘এই উদ্ধৃত পোস্টটি আর পাওয়া যাচ্ছে না’ বার্তা দেখাচ্ছিল।

আফগানিস্তান নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বৃহত্তর প্রেক্ষাপট

আফগানিস্তানের তথ্য ও সংবাদ পরিবেশ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। দেশটিতে পশ্চিমা সংবাদমাধ্যমের সরেজমিন সাংবাদিকের সংখ্যা সীমিত হওয়ায় অনেক আন্তর্জাতিক প্রতিবেদন প্রবাসী সংবাদমাধ্যম, সাবেক আফগান প্রজাতন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিকভাবে সক্রিয় প্রবাসী নেটওয়ার্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টের তথ্যের ওপর নির্ভর করে।

যথাযথ যাচাই ছাড়া এসব সূত্রের তথ্য প্রকাশিত হলে তা দ্রুত আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে আফগানিস্তানের ভেতরে থাকা সাংবাদিকেরা তথ্য যাচাই করলেও ততক্ষণে বিভ্রান্তিকর শিরোনাম কোটি মানুষের কাছে পৌঁছে যায়। এর পরও সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো অনেক সময় কোনো জবাবদিহি ছাড়াই নিজেদের পোস্ট মুছে ফেলে।

উগ্র ডানপন্থী ভাষ্যকার এবং পশ্চিমা নারীবাদী মতাদর্শের কিছু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও নিজেদের রাজনৈতিক ও আদর্শিক অবস্থান থেকে এসব ঘটনা প্রচার করে। ফলে একটি অযাচাইকৃত তথ্য বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সুযোগ তৈরি হয়।

এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ আফগান নারীদের অধিকারসংক্রান্ত বাস্তব সমস্যাগুলোকে আড়াল করতে পারে। একই সঙ্গে প্রকৃত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেও অপপ্রচার বলে উড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করে।

আফপাক ভেরিফিকেশন ডেস্কের ২৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আফগান নারীদের ‘ছাগল’ বা ‘গরু’ বলে ডাকার জন্য তালেবানের কোনো আনুষ্ঠানিক নির্দেশের প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে চিকিৎসাপত্র ও সরকারি নথিতে নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করার দাবিও স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে সমর্থিত হয়নি।

বিষয় : আফগানিস্তান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

আফগান নারীদের নাম নিষিদ্ধ ও ‘ছাগল-গরু’ ডাকার নির্দেশের দাবি মিথ্যা, ফ্যাক্টচেকে উঠে এলো প্রকৃত তথ্য

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ