বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

৭০ বছরের দস্তারে ফজিলত উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষ আমন্ত্রণ

ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

আবু রায়হান
আবু রায়হান
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে আগামী ৪ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০১৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের বিশেষ মিলনমেলা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

মাদ্রাসা প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনকে কেন্দ্র করে ২০১৯ সালের দাওরায়ে হাদীস ব্যাচের প্রায় ১১৭৬ জন শিক্ষার্থী আবারও একই ছাদের নিচে একত্রিত হচ্ছেন। দীর্ঘ পাঁচ-ছয় বছর পর তারা নিজেদের স্মৃতি রোমন্থন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

দিনব্যাপী এ মিলনমেলা মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে (মসজিদে বেলাল, নিচতলা) অনুষ্ঠিত হবে। এতে থাকছে—

  • ওস্তাদগণের আলোচনা ও দিকনির্দেশনা
  • প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
  • মাদ্রাসার ইতিহাস ও অবদান স্মরণ
  • ভবিষ্যতের করণীয় নির্ধারণ

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি পুনর্মিলনী নয়; বরং ছাত্র-শিক্ষকের বন্ধন পুনরুজ্জীবিত করার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটি সুযোগ। এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ মিলনমেলা প্রাক্তন ছাত্রদের ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ফরিদাবাদ মাদ্রাসার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

বিষয় : ফরিদাবাদ মাদরাসা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে আগামী ৪ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০১৯ ব্যাচের প্রাক্তন ছাত্রদের বিশেষ মিলনমেলা। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

মাদ্রাসা প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজনকে কেন্দ্র করে ২০১৯ সালের দাওরায়ে হাদীস ব্যাচের প্রায় ১১৭৬ জন শিক্ষার্থী আবারও একই ছাদের নিচে একত্রিত হচ্ছেন। দীর্ঘ পাঁচ-ছয় বছর পর তারা নিজেদের স্মৃতি রোমন্থন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

দিনব্যাপী এ মিলনমেলা মাদ্রাসার কেন্দ্রীয় মসজিদে (মসজিদে বেলাল, নিচতলা) অনুষ্ঠিত হবে। এতে থাকছে—

  • ওস্তাদগণের আলোচনা ও দিকনির্দেশনা
  • প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়
  • মাদ্রাসার ইতিহাস ও অবদান স্মরণ
  • ভবিষ্যতের করণীয় নির্ধারণ

আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি পুনর্মিলনী নয়; বরং ছাত্র-শিক্ষকের বন্ধন পুনরুজ্জীবিত করার পাশাপাশি মাদ্রাসার ঐতিহ্যের সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটি সুযোগ। এ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ মিলনমেলা প্রাক্তন ছাত্রদের ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং ফরিদাবাদ মাদ্রাসার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত