বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

চরম বৈষম্যের শিকার শিক্ষকরা; ২৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা

৭২ দিন ধরে প্রধান উপদেষ্টার দপ্তরে আটকে ১০৯০ ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইল!

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

৭২ দিন ধরে প্রধান উপদেষ্টার দপ্তরে আটকে ১০৯০ ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইল!

দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্তির (মাসিক পেমেন্ট অর্ডার) ফাইল অনুমোদন না হওয়ায় সরকারের প্রতি চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করার গেজেট প্রকাশের দাবিতে এবং অনুদানবিহীন সকল মাদ্রাসা এমপিওভুক্তিকরণসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সকল সুবিধা চেয়ে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পেশ করেছেন। ফাইল অনুমোদনে বিলম্ব হওয়ায় তারা সরকারকে ২৫ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন; এর মধ্যে দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বিজয়স্মরণী মোড়ে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফোরাম’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে স্মারকলিপি জমা দেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব মানববন্ধনে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করার উদ্যোগ নেয়। এরপর বাছাই প্রক্রিয়া শেষে শিক্ষা মন্ত্রণালয় ১০৯০টি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সুপারিশসহ ফাইল পাঠালেও, তা দীর্ঘ ৭২ দিন ধরে অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে।

শিক্ষকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. যাচাই-বাছাইকৃত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিওকরণের গেজেট ও তালিকা দ্রুত প্রকাশ করা। ২. অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের জন্য গণ-বিজ্ঞপ্তি জারি করা। ৩. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরও সকল সুযোগ-সুবিধা প্রদান করা।

স্মারকলিপি জমা দিতে গেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা জানান যে, প্রধান উপদেষ্টা এবং মুখ্য সচিব বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। তাই এ বিষয়ে পরবর্তীতে সাক্ষাতের পরামর্শ দেওয়া হয়।

উদ্ভূত এই পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ একমত হয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সরকারকে তাদের দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দিয়েছেন। শেখ নজরুল ইসলাম মাহবুব কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই সময়ের মধ্যে ১০৯০টি মাদ্রাসার এমপিও ফাইল অনুমোদন না হয়, তবে ২৬ অক্টোবর থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করতে বাধ্য হবেন। দীর্ঘ ৭২ দিন ধরে ফাইল আটকে থাকার কারণে শিক্ষকরা যে চরম হতাশা ও বৈষম্যের শিকার হচ্ছেন, তা অবিলম্বে নিরসন না হলে কঠোর আন্দোলন ছাড়া শিক্ষকদের আর কোনো পথ খোলা থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিষয় : মাদরাসা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৭২ দিন ধরে প্রধান উপদেষ্টার দপ্তরে আটকে ১০৯০ ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইল!

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত