বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই ফিলিস্তিনি ভূখণ্ডে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন

ইসরায়েলের পশ্চিম তীর দখলের আইন পাসে নিন্দা জানালো বাংলাদেশ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের পশ্চিম তীর দখলের আইন পাসে নিন্দা জানালো বাংলাদেশ

ইসরায়েলি সংসদ নেসেট কর্তৃক পশ্চিম তীরে তথাকথিত “ইসরায়েলি সার্বভৌমত্ব” আরোপের জন্য পাস করা খসড়া আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের পরিপন্থী।

বাংলাদেশ সরকার বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব স্পষ্টভাবে লঙ্ঘন করছে। অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে তারা পশ্চিম তীরে দখলদারিত্বকে আরও জোরদার করছে, যা বৈশ্বিক শান্তির জন্য হুমকি।”

বাংলাদেশ আরও জানায়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ কেবল আন্তর্জাতিক মানবিক আইনের বিরোধী নয়, বরং যুদ্ধের অস্ত্র হিসেবে ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখার মতো নিষ্ঠুরতারও প্রতিফলন।

ঢাকা আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) কর্তৃক প্রদত্ত ২২ অক্টোবরের উপদেষ্টা মতামতকে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়—ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং বেসামরিক জনগণের অধিকার সংরক্ষণের ব্যর্থতায় দায়ী।

পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান করছে।

বিষয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েলের পশ্চিম তীর দখলের আইন পাসে নিন্দা জানালো বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image

ইসরায়েলি সংসদ নেসেট কর্তৃক পশ্চিম তীরে তথাকথিত “ইসরায়েলি সার্বভৌমত্ব” আরোপের জন্য পাস করা খসড়া আইনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের পরিপন্থী।

বাংলাদেশ সরকার বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাব স্পষ্টভাবে লঙ্ঘন করছে। অবৈধ বসতি স্থাপনের মাধ্যমে তারা পশ্চিম তীরে দখলদারিত্বকে আরও জোরদার করছে, যা বৈশ্বিক শান্তির জন্য হুমকি।”

বাংলাদেশ আরও জানায়, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ কেবল আন্তর্জাতিক মানবিক আইনের বিরোধী নয়, বরং যুদ্ধের অস্ত্র হিসেবে ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখার মতো নিষ্ঠুরতারও প্রতিফলন।

ঢাকা আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) কর্তৃক প্রদত্ত ২২ অক্টোবরের উপদেষ্টা মতামতকে স্বাগত জানিয়েছে, যেখানে বলা হয়—ইসরায়েল তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করছে এবং বেসামরিক জনগণের অধিকার সংরক্ষণের ব্যর্থতায় দায়ী।

পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশ দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান করছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত