বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

লন্ডনে উন্নত চিকিৎসার প্রস্তুতির মধ্যেই চিকিৎসকের আশ্বাস

বেগম খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি; বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বেগম খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি; বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। শুক্রবার বিকেলে ঢাকা হাসপাতালে প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়।

ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন রাতে গণমাধ্যমকে জানান যে, শুক্রবার বিকেল ৪টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন করেন। পরীক্ষায় দেখা যায়, তার পাকস্থলীর রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়েছে, যা চিকিৎসা অগ্রগতির একটি ইতিবাচক দিক।

চিকিৎসকরা জানান, সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে জার্মানি থেকে কাতারের একটি ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে যায়। নতুন এয়ার অ্যাম্বুলেন্সের আগমন নির্ধারিত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

বিষয় : বিএনপি খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বেগম খালেদা জিয়ার সফল এন্ডোস্কোপি; বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ

প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন। শুক্রবার বিকেলে ঢাকা হাসপাতালে প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে তার এন্ডোস্কোপি সম্পন্ন হয়।

ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন রাতে গণমাধ্যমকে জানান যে, শুক্রবার বিকেল ৪টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন করেন। পরীক্ষায় দেখা যায়, তার পাকস্থলীর রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ হয়েছে, যা চিকিৎসা অগ্রগতির একটি ইতিবাচক দিক।

চিকিৎসকরা জানান, সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে জার্মানি থেকে কাতারের একটি ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে না পারায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে যায়। নতুন এয়ার অ্যাম্বুলেন্সের আগমন নির্ধারিত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত