বছরের পর বছর নিপীড়ন, রক্তপাত ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এগিয়ে চলা এক জাতির স্বাধীনতার এক বছর পূর্তি উপলক্ষে আবেগঘন বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সিরীয় জনগণের অদম্য সাহস ও ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করে শান্তি ও স্থিতিশীল সিরিয়ার প্রতি তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় সিরিয়ার ঐতিহাসিক “৮ ডিসেম্বর বিপ্লব”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিরীয় জনগণকে অভিনন্দন জানান।
তিনি বলেন,
দীর্ঘ বছর ধরে চলা দমন-পীড়ন, নির্মম শাসনব্যবস্থা, ভয়াবহ মানবিক বিপর্যয় ও অসংখ্য ত্যাগের পর সিরীয় জনগণ যে স্বাধীনতার পথে পৌঁছেছে, তা ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
এরদোয়ান তার বার্তায় আরও উল্লেখ করেন,
সিরিয়ার স্বৈরাচারী শাসন ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় যেসব নিরীহ মানুষ নিহত হয়েছেন, তাদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
তিনি বলেন,
“৮ ডিসেম্বর সিরিয়া স্বাধীনতা দিবসে আমি ভাই সিরীয় জনগণের প্রতি তুরস্কের হৃদয় থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। গত এক বছরে সব ধরনের কঠিন পরিস্থিতি, ষড়যন্ত্র, নাশকতার প্রচেষ্টা ও উসকানির মাঝেও সিরীয় জনগণ যে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছে, আমরা তা গভীর সন্তোষ ও প্রশংসার সঙ্গে দেখেছি।”
এরদোয়ান আরও দৃঢ়ভাবে বলেন,
তুরস্ক ভবিষ্যতেও সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, দেশের ভেতরে সব শ্রেণির মানুষের মধ্যে সামাজিক শান্তি প্রতিষ্ঠা, এবং সিরিয়াকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু কূটনৈতিক সমর্থনের নয়, বরং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও রাজনৈতিক স্থিতিশীলতার পথে তুরস্কের সরাসরি ভূমিকার ইঙ্গিত বহন করছে। এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতেও নতুন কৌশলগত প্রভাব ফেলতে পারে।

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন