শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের বাঁধভাঙা ঢল তার জনপ্রিয়তা ও প্রভাবের স্পষ্ট প্রমাণ—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। শনিবার বিকেলে জানাজায় অংশ নিয়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওসমান হাদির আত্মত্যাগ একটি পরিকল্পিত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। এই শাহাদাত নতুন প্রজন্মকে সাহস ও শপথে উজ্জীবিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় মানুষের যে অভূতপূর্ব উপস্থিতি দেখা গেছে, তা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা গভীর আসন গেড়েছিলেন। তিনি বলেন, “পুরো দেশের মানুষ আজ ওসমান হাদির বিরহ বেদনায় কাতর। তবে আশার কথা হলো—এই শোককে মানুষ শক্তিতে পরিণত করেছে।”
জানাজায় অংশগ্রহণকারী তৌহিদি জনতার শপথের কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, এই শপথের বাণী আমাদের উজ্জীবিত করেছে এবং ভবিষ্যতের সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছে।
তিনি আরও বলেন, “আমরা মনে করি, খুনিরা ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে চেয়েছিল। কিন্তু আজ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে নতুন প্রজন্ম যে সাহস, উদ্দীপনা ও দৃঢ় শপথের পরিচয় দিয়েছে—তাতে খুনি ও তার সহযোগীদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”
খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা বলেন, ওসমান হাদির শাহাদাতের বদলা নেওয়ার জন্য দেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ শপথ গ্রহণ করেছে, তা চূড়ান্তভাবে আধিপত্যবাদের কবর রচনা করবে। তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল ওসমান হাদির, তিনি মৃত্যুর মাধ্যমেই তা প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে ছড়িয়ে দিতে পেরেছেন।”
মাওলানা মামুনুল হক মন্তব্য করেন, সময়ের বিচারে ওসমান হাদির জীবন হয়তো সংক্ষিপ্ত ছিল, কিন্তু কর্মের বিচারে তা ছিল সফল, স্বার্থক ও ইতিহাসে স্মরণীয়।
বিষয় : মামুনুল হক শরিফ ওসমান হাদি

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন