ভারতের কেন্দ্রীয় ওয়াকফ আইনের তীব্র সমালোচনা করে ক্ষমতাসীন বিজেপি ও তাদের মিত্র শক্তির বিরুদ্ধে সরব হয়েছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি অভিযোগ করেছেন, নতুন এই আইনের আড়ালে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রাচীন দরগাহগুলোর নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠেয় নান্দেদ-ওয়াঘালা মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে বিজেপি জোটকে পরাজিত করার মাধ্যমে এর যোগ্য জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নান্দেদে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় আসাদউদ্দিন ওয়াইসি বলেন, কেন্দ্রীয় সরকার সম্প্রতি পাস হওয়া ওয়াকফ আইনের মাধ্যমে পরোক্ষভাবে মসজিদগুলোতে ‘তালা ঝোলানোর’ চেষ্টা করছে। তিনি দাবি করেন, শতবর্ষী পুরোনো দরগাহ এবং ওয়াকফ সম্পত্তিগুলোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলে সেগুলোকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-এর অধীনে নেওয়ার নীল নকশা তৈরি করা হয়েছে।
ওয়াইসি তার বক্তব্যে সাফ জানিয়ে দেন, "মুসলিমরা এই দেশে কোনো ভাড়াটে বা দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়। ভারত আমাদেরও দেশ।" তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান যেন তারা বিজেপি, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং একনাথ শিন্ডের শিবসেনাকে আসন্ন নির্বাচনে প্রত্যাখ্যান করেন। তার মতে, এই ভোট হবে ওয়াকফ বোর্ডকে রক্ষার এবং কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।
নান্দেদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮১টি আসনের মধ্যে এআইএমআইএম ৩৭ জন প্রার্থী দিয়েছে। ওয়াইসি বলেন, “এই নির্বাচন কেবল স্থানীয় উন্নয়নের লড়াই নয়, এটি আমাদের মসজিদ, দরগাহ এবং কবরস্থান রক্ষার লড়াই। প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী শিন্ডে এবং অজিত পাওয়ারকে বুঝিয়ে দিতে হবে যে আমরা এই বৈষম্যমূলক আইন মেনে নেব না।”
বক্তব্যের শেষে তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে এবং নিজেদের নাগরিক অধিকার সমুন্নত রাখতে এই নির্বাচনে ভোট দেওয়া অত্যন্ত জরুরি।
বিষয় : ভারত

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন