শনিবার, ২১ মার্চ ২০২৬
শনিবার, ২১ মার্চ ২০২৬
কওমী টাইমস

আফগানিস্তান ও পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস'-এর শান্তি বার্তা

সীমান্ত সংঘাত নিরসনে বিশ্ব মুসলিম উলামা পরিষদের জরুরি আহ্বান: ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধের তাগিদ

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে প্রাণহানি ও রক্তপাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব মুসলিম উলামা পরিষদ (IUMS)। সংস্থাটি উভয় দেশকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করে রমজানের পবিত্রতা রক্ষা এবং আলোচনার টেবিলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সীমান্ত পেরিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ইসলামাবাদ এই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে, আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে না। উল্টো পাকিস্তানের বিমান হামলা ও গোলাবর্ষণকে আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের ওপর অন্যায় আক্রমণ হিসেবে অভিহিত করেছে কাবুল। দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থেকে সামরিক শক্তি প্রদর্শনের পথ বেছে নেয়ায় সীমান্ত সংলগ্ন সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পবিত্র রমজান মাসে দুই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের মধ্যে এই সশস্ত্র সংঘাত এক দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। গত কয়েক দিনের সংঘর্ষে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিশেষ করে সীমান্ত এলাকাগুলোর শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছে।

বিশ্ব মুসলিম উলামা পরিষদের সভাপতি প্রফেসর ড. আলী মুহিউদ্দিন আল-কারাদাগী এক বিবৃতিতে বলেন,

"মুসলিমদের একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধরা কবিরা গুনাহ। এক মুমিনের রক্ত অন্য মুমিনের কাছে পবিত্র কাবার চেয়েও বেশি সম্মানিত। এই ভ্রাতৃঘাতী যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না, বরং উম্মাহর শক্তিক্ষয় হবে।"

বিবৃতিতে উল্লেখ করা হয়, পাকিস্তান ও আফগানিস্তানের জনগণের রয়েছে অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং আকিদাগত বন্ধন। এই সংকট দীর্ঘায়িত হলে তা কেবল মানবিক বিপর্যয়ই ডেকে আনবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতাকেও নড়বড়ে করে দেবে।

আন্তর্জাতিক আইন এবং ইসলামি শরিয়াহর আলোকে এই সংকটের একমাত্র সমাধান হলো 'আদল' বা ইনসাফ কায়েম করা। বিশ্ব উলামা পরিষদ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫টি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে: 

  • ১. অবিলম্বে সব ধরনের গোলাবর্ষণ বন্ধ করে যুদ্ধবিরতি কার্যকর করা।
  • ২. কোনো উস্কানিমূলক বক্তব্য না দিয়ে ভ্রাতৃত্বের ভাষায় সংলাপ শুরু করা। 
  • ৩. সীমান্ত বিরোধ ও নিরাপত্তা ইস্যু পর্যালোচনার জন্য একটি 'যৌথ শরিয়াহ ও আইনি কমিটি' গঠন করা। 
  • ৪. উভয় দেশের উলামা মাশায়েখদেরকে সক্রিয়ভাবে মধ্যস্থতায় অংশ নেওয়া। 
  • ৫. বাহ্যিক শক্তির প্ররোচনায় পা না দিয়ে দীর্ঘমেয়াদী প্রতিবেশীসুলভ নীতি গ্রহণ করা।

সংস্থাটি মনে করে, পবিত্র রমজান হলো আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই সময়ে উম্মাহর বৃহত্তর স্বার্থে রাজনৈতিক জেদ পরিহার করে সংলাপে বসা দেশ দুটির নেতৃত্বের নৈতিক দায়িত্ব। ন্যায়বিচার এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান না হলে তা ভবিষ্যতে আরও বড় ফিতনার কারণ হতে পারে।

বিষয় : পাকিস্তান কাতার আফগানিস্তান

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

শনিবার, ২১ মার্চ ২০২৬

সীমান্ত সংঘাত নিরসনে বিশ্ব মুসলিম উলামা পরিষদের জরুরি আহ্বান: ভ্রাতৃঘাতী যুদ্ধ বন্ধের তাগিদ

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত