মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আফগানিস্তান কারও জন্য সহজ লক্ষ্য নয়, সাম্রাজ্যবাদের কবরস্থান: মোল্লা আব্দুল গনি বারাদার

আফগানিস্তানের রাজধানী কাবুলে হযরত আবু উবাইদাহ বিন জাররাহ (রা.) জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুয়াজ বিন জাবাল (রা.) সামরিক অ্যাকাডেমির ১৭তম ব্যাচের ক্যাডেটদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জমকালো এই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারসহ মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। ৪ বছরের কঠোর সামরিক ও একাডেমিক প্রশিক্ষণ শেষে ৬৭ জন ক্যাডেট এদিন ডিগ্রি লাভ করেন।আফগানিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং একটি আধুনিক ও শক্তিশালী জাতীয় সেনাবাহিনী গঠনের লক্ষ্যে পরিচালিত এই সমাবর্তন অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেন, "আপনাদের কেবল পেশাগত শিক্ষাই দেওয়া হয়নি, বরং জাতীয় চেতনা এবং দেশের অখণ্ডতা রক্ষার পাঠও দেওয়া হয়েছে। আমাদের নীতি পরিষ্কার—আমরা কাউকে আঘাত করতে চাই না, আবার কারও আঘাত সহ্যও করব না। কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।"তিনি আরও যোগ করেন, "আফগানিস্তান শত্রুদের জন্য কোনো সুস্বাদু খাবার নয়, বরং এটি একটি ক্যাকটাস বা তেতো গাছ, যা অতীতে বড় বড় সাম্রাজ্যের কণ্ঠনালীকে তিক্ত করে দিয়েছে। বড় বড় শক্তিগুলো যেখানে পরাস্ত হয়েছে, সেখানে নতুন অপশক্তিগুলোর জন্য এই মাটি হজম করা মোটেও সহজ হবে না।"প্রশাসনিক বিষয়ের মহাপরিচালক শেখ নূরুল হক আনোয়ার নবীন কর্মকর্তাদের আধুনিক অস্ত্রের সাথে পরিচিত হওয়ার এবং প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, নিরাপত্তা ও অর্থনীতিসহ প্রতিটি ক্ষেত্রে আফগানিস্তান এখন স্বনির্ভরতার পথে হাঁটছে।সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মোল্লা নূরুল্লাহ নূরী তার বক্তব্যে ইসলামী আদর্শের ওপর জোর দিয়ে বলেন, "আমাদের প্রশিক্ষণের মূল ভিত্তি হলো আকিদা বা বিশ্বাস। আপনারা এই ইসলামী ব্যবস্থার পাহারাদার। এই ব্যবস্থা আমাদের সম্মান, স্বাধীনতা এবং মাটির রক্ষাকবচ।"উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নিদা মোহাম্মদ নাদিম এবং জাতীয় পরীক্ষা কর্তৃপক্ষের প্রধান শেখ আব্দুল বাকি হাক্কানিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা উল্লেখ করেন যে, একটি শক্তিশালী সেনাবাহিনী ছাড়া কোনো দেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারে না এবং আফগান জনগণের আশা-আকাঙ্ক্ষা এখন এই তরুণ সেনাদের ওপর ন্যস্ত।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই সামরিক অ্যাকাডেমির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে আরও ১১৫০ জন ক্যাডেট সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এর আগে শপথ গ্রহণ এবং কুচকাওয়াজ প্রদর্শনের পর আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

আফগানিস্তান কারও জন্য সহজ লক্ষ্য নয়, সাম্রাজ্যবাদের কবরস্থান: মোল্লা আব্দুল গনি বারাদার