বিশ্ব রাজনীতি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর জোর দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনে বিশ্বাস করে না। তিনি স্পষ্ট করে জানান, শিয়া বা সুন্নি কোনো আলাদা ধর্ম নয়, বরং মুসলিমদের একমাত্র পরিচয় হচ্ছে ইসলাম। বুধবার রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় দলের সভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক দীর্ঘ ও জোরালো বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তুরস্কের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, তুরস্ক কেবল নিজের সীমানা নিয়ে ভাবলে চলে না, বরং তার চারপাশের সংকট এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিপদে মুখ ফিরিয়ে থাকা তুরস্কের নীতি নয়।
এরদোয়ান জোর দিয়ে বলেন, "আমরা কখনো ইরানি ভাইদের শিয়া বা সুন্নি হিসেবে বিচার করিনি এবং ভবিষ্যতেও করব না। তুর্কি হোক বা কুর্দি—জাতীয়তা, ভাষা বা বংশের ভিত্তিতে বৈষম্য করা আমাদের আদর্শের পরিপন্থী। আমাদের কোনো সুন্নি বা শিয়া ধর্ম নেই; আমাদের ধর্ম একটাই, আর তা হলো ইসলাম।"
ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করেন। তিনি বলেন, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার আগেই তা বন্ধ করতে হবে। কূটনীতিকে সুযোগ দিলে যেকোনো যুদ্ধ সমাপ্ত করা সম্ভব উল্লেখ করে তিনি জানান, আঙ্কারা সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে তিনি 'জায়নবাদী নেটওয়ার্কের' কঠোর সমালোচনা করেন। এরদোয়ান বলেন, একটি গোষ্ঠী এই অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চাইছে। তিনি এই মরণফাঁদে পা না দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে সতর্ক করেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, "আমরা কোনো হঠকারী বা দুঃসাহসিক অভিযানে বিশ্বাসী নই, আমরা শান্তি চাই। তবে কেউ যদি আমাদের ভূখণ্ডের দিকে কুনজর দেয় বা সীমানা লঙ্ঘনের দুঃসাহস দেখায়, তবে তুরস্ক উপযুক্ত জবাব দিতে দ্বিধা করবে না।"
তুরস্কের চারপাশে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা থেকে নিজের দেশকে রক্ষা করতে অত্যন্ত সতর্কতার সাথে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিষয় : তুরস্ক

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন