বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে ইন্ধনের অভিযোগে ইসরাইলি সেনাবাহিনীর সাবেক আইনজীবী গ্রেপ্তার

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে ইন্ধনের অভিযোগে ইসরাইলি সেনাবাহিনীর সাবেক আইনজীবী গ্রেপ্তার
আইডিএফের সাবেক শীর্ষ আইনজীবী ইফাত তোমের-ইয়েরুশালম। ছবি : সংগৃহীত

কারাবন্দি ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে ইন্ধন ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক অ্যাডভোকেট জেনারেল ইফাত তোমের-ইয়েরুশালমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার তেল আবিব থেকে তাকে আটক করা হয়।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল কান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইফাত তোমের-ইয়েরুশালমের পাশাপাশি আইডিএফের আরেক সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালে দক্ষিণ ইসরাইলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ঘটনাটি প্রকাশ পাওয়ার পর তারা ওই ঘটনার তদন্তে বাধা দেন এবং সামরিক কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দেন। এছাড়া ঘটনাটির ভিডিও যাতে সংবাদমাধ্যমে ফাঁস না হয়, সে জন্যও পদক্ষেপ নিয়েছিলেন তারা।

তবে সম্প্রতি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওচিত্রে দেখা যায়, ইসরাইলি সেনারা বন্দিশালায় থাকা ফিলিস্তিনি বন্দিদের নির্মমভাবে প্রহার করছে।

ইসরাইলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার আগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

ইফাত তোমের-ইয়েরুশালম ২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হিসেবে দায়িত্ব নেন। ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে তীব্র সমালোচনার মুখে গত শুক্রবার তিনি পদত্যাগ করেন।

আনাদোলু সংবাদ সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনাটি ইসরাইলি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহিতা ও মানবাধিকার রেকর্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষত গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের মধ্যে এই গ্রেপ্তার ইসরাইলি সামরিক নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

সূত্র: আনাদোলু

বিষয় : আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য ইসরাইল ফিলিস্তিন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনে ইন্ধনের অভিযোগে ইসরাইলি সেনাবাহিনীর সাবেক আইনজীবী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image

কারাবন্দি ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে ইন্ধন ও তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক অ্যাডভোকেট জেনারেল ইফাত তোমের-ইয়েরুশালমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার তেল আবিব থেকে তাকে আটক করা হয়।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল কান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইফাত তোমের-ইয়েরুশালমের পাশাপাশি আইডিএফের আরেক সাবেক আইনজীবী কর্নেল মাতান সোলোমেশকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২৪ সালে দক্ষিণ ইসরাইলের সেদে তেইমেন সামরিক বন্দিশালায় ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের ঘটনাটি প্রকাশ পাওয়ার পর তারা ওই ঘটনার তদন্তে বাধা দেন এবং সামরিক কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য দেন। এছাড়া ঘটনাটির ভিডিও যাতে সংবাদমাধ্যমে ফাঁস না হয়, সে জন্যও পদক্ষেপ নিয়েছিলেন তারা।

তবে সম্প্রতি সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওচিত্রে দেখা যায়, ইসরাইলি সেনারা বন্দিশালায় থাকা ফিলিস্তিনি বন্দিদের নির্মমভাবে প্রহার করছে।

ইসরাইলি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার আগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।

ইফাত তোমের-ইয়েরুশালম ২০২১ সালে আইডিএফের শীর্ষ আইনজীবী হিসেবে দায়িত্ব নেন। ফিলিস্তিনি বন্দিদের নির্যাতনের ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশে তীব্র সমালোচনার মুখে গত শুক্রবার তিনি পদত্যাগ করেন।

আনাদোলু সংবাদ সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, এই ঘটনাটি ইসরাইলি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহিতা ও মানবাধিকার রেকর্ড নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষত গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের মধ্যে এই গ্রেপ্তার ইসরাইলি সামরিক নেতৃত্বের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

সূত্র: আনাদোলু

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত