বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

সিঙ্গাপুর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ, পুরনো অব্যবস্থাপনার অভিযোগ তুলে দ্রুত পদক্ষেপের আহ্বান

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ নিহত; রেলমন্ত্রীকে ফোনে কাঁদলেন এমপি মনিরুল হক

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার সকালে তিনি সিঙ্গাপুর থেকে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় এমপি মনিরুল হক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে চলমান রেলক্রসিং সমস্যার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ফোনালাপে মনিরুল হক চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা নতুন নয় এবং দীর্ঘদিন ধরেই এ সমস্যা বিদ্যমান। তিনি অভিযোগ করেন, অতীতে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংশ্লিষ্ট উন্নয়ন কাজের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কাজ সম্পন্ন করা যায়নি। দুর্ঘটনায় নিহতদের লাশ দেখতে দেখতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।

ফোনালাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে বলতে শোনা যায়, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি এমপির উদ্বেগের প্রতিক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পদুয়ার বাজার রেলক্রসিং দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি আবারও রেলক্রসিং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিষয় : কুমিল্লা

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ নিহত; রেলমন্ত্রীকে ফোনে কাঁদলেন এমপি মনিরুল হক

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রোববার সকালে তিনি সিঙ্গাপুর থেকে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় এমপি মনিরুল হক আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে চলমান রেলক্রসিং সমস্যার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ফোনালাপে মনিরুল হক চৌধুরী বলেন, এ ধরনের দুর্ঘটনা নতুন নয় এবং দীর্ঘদিন ধরেই এ সমস্যা বিদ্যমান। তিনি অভিযোগ করেন, অতীতে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংশ্লিষ্ট উন্নয়ন কাজের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কাজ সম্পন্ন করা যায়নি। দুর্ঘটনায় নিহতদের লাশ দেখতে দেখতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান।

ফোনালাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে বলতে শোনা যায়, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি এমপির উদ্বেগের প্রতিক্রিয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পদুয়ার বাজার রেলক্রসিং দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি আবারও রেলক্রসিং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত