মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

টিভি চ্যানেল বিগ টিভির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভিডিও অপসারণ; বিতর্কিত সাংবাদিকের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের।

কেরালা টিভি সম্পাদকের ইসলামফোবিক মন্তব্যের প্রতিবাদ করায় মুসলিম যুবনেতার বিরুদ্ধে মামলা

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

কেরালা টিভি সম্পাদকের ইসলামফোবিক মন্তব্যের প্রতিবাদ করায় মুসলিম যুবনেতার বিরুদ্ধে মামলা

ভারতের কেরালা রাজ্যে একটি টেলিভিশন চ্যানেলের সিনিয়র সম্পাদকের ইসলামফোবিক মন্তব্যের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করায় আবদুল্লাহ বাসিল সিপি নামের এক মুসলিম যুবনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 'উইজডম ইসলামিক অর্গানাইজেশন'-এর এই নেতার বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত মন্তব্যের পর সংশ্লিষ্ট চ্যানেলটি ভিডিও প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইলেও পুলিশ প্রতিবাদের কণ্ঠকে স্তব্ধ করতে আইন প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে।

ইসলামফোবিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আইনি হয়রানি

ভারতের কেরালায় গণমাধ্যমে প্রতিনিয়ত বেড়ে চলা ইসলামফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এখন আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। 'বিগ টিভি' (Big TV)-এর সিনিয়র কোঅর্ডিনেটিং এডিটর অপর্ণা কুরুপের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ও ইসলামবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠে। বিজ্ঞ ও মার্জিত ভাষার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর উক্ত সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ 'উইজডম ইসলামিক অর্গানাইজেশন'-এর যুবনেতা আবদুল্লাহ বাসিল সিপি-র বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে।

সমালোচনার মুখে বিগ টিভির নিঃশর্ত ক্ষমা

টেলিভিশন টকশো বিগ ডায়ালগ-এ সুন্নি আলেম কান্থাপুরাম এপি আবু বকর মুসালিয়ায়ের নারীদের সম্পর্কিত একটি মন্তব্যের ওপর আলোচনা আয়োজিত হয়েছিল। সেখানে মূল উপস্থাপক অপর্ণা কুরুপ পুরো মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে উসকানিমূলক ও পক্ষপাতদুষ্ট মন্তব্য প্রকাশ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মুসলিম সমাজ ও নিরপেক্ষ দর্শকদের তোপের মুখে পড়ে চ্যানেলটি। শেষ পর্যন্ত বিগ টিভি কর্তৃপক্ষ বিষয়টি অনুধাবন করে তাদের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিতর্কিত ভিডিওটি সরাতে বাধ্য হয় এবং আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়:

যে বক্তব্যগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বা সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে, তা আমরা প্রত্যাহার করে নিয়েছি। আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

চ্যানেলটি স্বীকার করেছে যে আলোচনাটিতে মুসলিম সম্প্রদায়কে আঘাত করে যে শব্দাবলি ব্যবহৃত হয়েছিল তা প্রচারযোগ্য ছিল না।

রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া ও দ্বিমুখী মামলা

মুসলিম যুবনেতার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML)-এর একাধিক আইনপ্রণেতা (MLA)। তারা অবিলম্বে বাসিলের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানান। কেরালা মুসলিম সমাজের দাবি, একদিকে গণমাধ্যমগুলো বাকস্বাধীনতার নামে ইসলামকে কাঠগড়ায় তুলছে, অন্যদিকে সত্য তুলে ধরে প্রতিবাদ করলে উল্টো মুসলিমদের ওপরই মামলা চাপানো হচ্ছে।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের তীব্রতা বিবেচনায় কোচি সিটি পুলিশ কাসারগোটের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে উক্ত সাংবাদিক অপর্ণা কুরুপের বিরুদ্ধেও পৃথক একটি মামলা দায়ের করতে বাধ্য হয়েছে।

বিতর্কের সূত্রপাত

কোচিতে অনুষ্ঠিত এক সম্মেলনে সুন্নি আলেম কান্থাপুরাম এপি আবু বকর মুসালিয়ার পর্দার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে নারীদের প্রকাশ্যে ভূমিকা রাখা নিয়ে কিছু বক্তব্য দেন, যা পরবর্তীকালে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। কেরালা কংগ্রেসের বিরোধীদলীয় নেতা ভিডি সতীয়সান এই মন্তব্যের বিরোধিতা করে আধুনিক সমাজে নারীদের সর্বস্তরে অংশগ্রহণের পক্ষে মত দেন। তবে সুন্নি আলেমের বক্তব্যকে অজুহাত হিসেবে ব্যবহার করে পুরো মুসলিম সম্প্রদায় ও ইসলামি বিধানকে আক্রমণ করাই টিভি চ্যানেলটির প্রধান উদ্দেশ্যে পরিণত হয়েছিল বলে ভুক্তভোগী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়।

বিষয় : ভারত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কেরালা টিভি সম্পাদকের ইসলামফোবিক মন্তব্যের প্রতিবাদ করায় মুসলিম যুবনেতার বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ