বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সিরিয়ার নতুন সরকার রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে

দামেস্কে সিরিয়া-রাশিয়া বৈঠক: বিমান ও প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়নে আলোচনায় অগ্রগতি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

দামেস্কে সিরিয়া-রাশিয়া বৈঠক: বিমান ও প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়নে আলোচনায় অগ্রগতি

সিরিয়ার নতুন সরকার দামেস্কে রুশ সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। আলোচনায় বিমান ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দামেস্কে সিরিয়ার বিমান ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া বিত্রার নেতৃত্বে এক বৈঠকে অংশ নেয় রুশ সামরিক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌবাহিনীর জেনারেল কর্নবিনকো ওলেগ ভিক্তোরোভিচ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) জানায়, বৈঠকে বিমান ও প্রতিরক্ষা বাহিনী ছাড়াও আর্টিলারি, সাঁজোয়া বিভাগ এবং সামরিক প্রশিক্ষণ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় সামরিক সক্ষমতা পুনর্গঠন, আধুনিক সরঞ্জাম সংযোজন এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

বিশ্লেষকদের মতে, এ আলোচনা শুধু সামরিক সহযোগিতাই নয়, বরং সিরিয়া-রাশিয়া সম্পর্কের পরিবর্তিত রূপের প্রতিফলন। আগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেকটা সীমিত ছিল; তবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার বিভিন্ন বিরোধী গোষ্ঠী দীর্ঘ ৬১ বছরের বাথ পার্টির শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটালে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়।

২০২৫ সালের জানুয়ারিতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছরের জন্য আহমেদ শরিয়াহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। নতুন সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। এর ধারাবাহিকতায় রাশিয়ার সঙ্গে এ বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।

বিষয় : রাশিয়া সিরিয়া

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

দামেস্কে সিরিয়া-রাশিয়া বৈঠক: বিমান ও প্রতিরক্ষা বাহিনী আধুনিকায়নে আলোচনায় অগ্রগতি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৫

featured Image

সিরিয়ার নতুন সরকার দামেস্কে রুশ সামরিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। আলোচনায় বিমান ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ বৈঠককে দুই দেশের সম্পর্কের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দামেস্কে সিরিয়ার বিমান ও প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া বিত্রার নেতৃত্বে এক বৈঠকে অংশ নেয় রুশ সামরিক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নৌবাহিনীর জেনারেল কর্নবিনকো ওলেগ ভিক্তোরোভিচ।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) জানায়, বৈঠকে বিমান ও প্রতিরক্ষা বাহিনী ছাড়াও আর্টিলারি, সাঁজোয়া বিভাগ এবং সামরিক প্রশিক্ষণ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় সামরিক সক্ষমতা পুনর্গঠন, আধুনিক সরঞ্জাম সংযোজন এবং কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয় গুরুত্ব পায়।

বিশ্লেষকদের মতে, এ আলোচনা শুধু সামরিক সহযোগিতাই নয়, বরং সিরিয়া-রাশিয়া সম্পর্কের পরিবর্তিত রূপের প্রতিফলন। আগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক অনেকটা সীমিত ছিল; তবে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার বিভিন্ন বিরোধী গোষ্ঠী দীর্ঘ ৬১ বছরের বাথ পার্টির শাসন এবং আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটালে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়।

২০২৫ সালের জানুয়ারিতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছরের জন্য আহমেদ শরিয়াহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। নতুন সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে। এর ধারাবাহিকতায় রাশিয়ার সঙ্গে এ বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত