বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও স্পেনের

গাজায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানাল ইউরোপের ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গাজায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানাল ইউরোপের ৭ দেশ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলা এবং অবকাঠামো ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের সাতটি রাষ্ট্র। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নরওয়ে, স্লোভেনিয়া এবং স্পেন এক যৌথ বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘের কর্তৃত্বের অবমাননা হিসেবে অভিহিত করেছে।

সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সাত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি শরণার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি বাহিনী গত ১০ অক্টোবর ২০২৫-এ স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজার খান ইউনুস, রাফাহ এবং জাবালিয়া শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালিয়েছে। বিশেষ করে খান ইউনুসে অসংখ্য ভবন উড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানানো হয়েছে।

ইউরোপীয় দেশগুলো জোর দিয়ে বলেছে যে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সংস্থা (UNRWA) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে গাজায় মানবিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া ইসরায়েলের দায়িত্ব। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, জাতিসংঘের বিশেষ সুবিধা, দায়মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বাধ্যতামূলক। গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

বর্তমানে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ইসরায়েলি কামানের গোলা ও বিমান হামলা অব্যাহত থাকায় অঞ্চলটিতে এক চরম মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয় : গাজা স্পেন

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানাল ইউরোপের ৭ দেশ

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলা এবং অবকাঠামো ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের সাতটি রাষ্ট্র। আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নরওয়ে, স্লোভেনিয়া এবং স্পেন এক যৌথ বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘের কর্তৃত্বের অবমাননা হিসেবে অভিহিত করেছে।

সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সাত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় পানি, বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি শরণার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক বিচার আদালতের (ICJ) নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।

ইসরায়েলি বাহিনী গত ১০ অক্টোবর ২০২৫-এ স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজার খান ইউনুস, রাফাহ এবং জাবালিয়া শরণার্থী শিবিরে নতুন করে হামলা চালিয়েছে। বিশেষ করে খান ইউনুসে অসংখ্য ভবন উড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানানো হয়েছে।

ইউরোপীয় দেশগুলো জোর দিয়ে বলেছে যে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘের ত্রাণ সংস্থা (UNRWA) এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে গাজায় মানবিক সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেওয়া ইসরায়েলের দায়িত্ব। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, জাতিসংঘের বিশেষ সুবিধা, দায়মুক্তি এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বাধ্যতামূলক। গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।

বর্তমানে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত ইসরায়েলি কামানের গোলা ও বিমান হামলা অব্যাহত থাকায় অঞ্চলটিতে এক চরম মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : মোঃ মুস্তাইন বিল্লাহ
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত